প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লন্ডনের হিথ্রো বিমানবন্দরে একটি মর্মান্তিক দুর্ঘটনায় তরুণ এক বিমান প্রকৌশলীর প্রাণহানির ঘটনা ঘটেছে। ২৩ বছর বয়সী ওই প্রকৌশলীর নাম জর্জ বুক্সটন। তিনি জনপ্রিয় বিমান সংস্থা ভার্জিন আটলান্টিকের হয়ে কর্মরত ছিলেন।
জানা গেছে, হিথ্রো বিমানবন্দরের একটি হ্যাঙ্গারে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজে নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন বুক্সটন। সেই সময়ই ঘটে বিপত্তি। উড়োজাহাজের ভেতরে কাজ করার সময় হঠাৎ করে ভারী যন্ত্রপাতির কাঠামো তার ওপর ভেঙে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে টানা চার সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর চলতি মাসের শুরুর দিকে তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।
ভার্জিন আটলান্টিক পরিবারে তাদের প্রিয় এবং দক্ষ সহকর্মীর এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পরপরই নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটির উড়াল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।
ঠিক কীভাবে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা এখনো পরিষ্কার নয়। ঘটনার মূল কারণ উন্মোচনে এয়ারলাইন কর্তৃপক্ষ, বিমান প্রস্তুতকারক সংস্থা বোয়িং এবং স্থানীয় পুলিশ যৌথভাবে একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে। চলতি সপ্তাহেই ওয়েস্ট লন্ডন কর্নার্স কোর্টে বুক্সটনের মৃত্যুর বিষয়ে একটি আনুষ্ঠানিক তদন্ত কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
২০২৪ সালে স্ট্যানস্টেড বিমানবন্দরে রাইয়ান এয়ার থেকে ক্যারিয়ার শুরু করা বুক্সটন নিজের দক্ষতা বাড়াতে ভার্জিন আটলান্টিকে যোগ দিয়েছিলেন। কিন্তু ক্যারিয়ারের শুরুতেই এক মর্মান্তিক দুর্ঘটনাই তার জীবনের প্রদীপ নিভিয়ে দিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন