প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিলিপিন্সে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে বর্তমানে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ভূমিকম্পের কারণে এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
স্থানীয় পুলিশের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ভূমিকম্পের ফলে তিনজনের প্রাণহানি ঘটেছে এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। এর পাশাপাশি, ৩৭টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশিরভাগই বাণিজ্যিক।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় সোমবার (৮ জুন) সকাল ৭টা ৪০ মিনিটে মিন্দানাও দ্বীপে আঘাত করে।
ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজি (পিএইচআইভিওএলসিএস) জানাচ্ছে, ভূমিকম্পের পর এক ঘণ্টারও বেশি সময় ধরে আফটারশক অনুভব করা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত ১৩৮টি আফটারশক রেকর্ড করা হয়েছে। আফটারশকগুলোর মাত্রা ১ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৭ এর মধ্যে ছিল।
ফিলিপাইনের ভূকম্পন কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় সোক্সারগেন শহরে অভ্যন্তরীণ তীব্রতা স্কেলে ১০-এর মধ্যে ৭ মাত্রার ‘অত্যন্ত শক্তিশালী’ ভূমিকম্প অনুভূত হয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিলিপিন্স উপকূলে প্রায় ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাস এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতে ৩ ফুটেরও উঁচু জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে।
ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং জাপান সরকার সুনামির সতর্কতা জারি করে বলেছে উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক বড় ঢেউ আঘাত হানতে পারে।
তথ্যসূত্র: বিবিসি, আল জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন