প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, বর্তমানে ইরানের সঙ্গে তাদের সঙ্গে অত্যন্ত গভীর আলোচনা চলছে। তবে, এই কূটনৈতিক প্রচেষ্টা যদি ব্যর্থ হয়, তাহলে তিনি খুব দ্রুত কঠোর হামলা চালাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন।
ট্রাম্প উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে মধ্যস্থতাকারীদের অনুরোধেই তিনি গত শুক্রবার (২৪ জুলাই) ইরানের ওপর নির্ধারিত হামলা স্থগিত করেছিলেন। মধ্যস্থতাকারীরা তাঁকে পরিষ্কার ভাষায় অনুরোধ করেছিলেন যেন তিনি এই মুহূর্তে কোনো হামলা না চালান।
কূটনৈতিক আলোচনার জন্য তিনি ঠিক কতদিন সময় দিতে প্রস্তুত—এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট পরিষ্কার ভাবে জানিয়েছেন যে এজন্য খুব বেশি সময় দেওয়া হবে না। খুব দ্রুত এর একটি সুরাহা হতে পারে, নতুবা কোনো আলোচনাই টিকবে না, বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: আল-জাজিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন