প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মতিঝিলের শাপলা চত্বরে ১৩ বছর আগে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগে দায়ের করা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে পৌঁছেছে।
ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম রবিবার এক ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রতিবেদন পেয়েছি বলতে আমাদের কাছে একটা খসড়া দিয়েছে।’ অর্থাৎ, এটা এখনও চূড়ান্ত নয়। তবে, তারা এই খসড়ার উপর পর্যালোচনা করছেন।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম কি ধরনের তথ্য খসড়া প্রতিবেদনে রয়েছে, সে বিষয়ে কিছু নির্দিষ্ট করতে রাজি হননি। তিনি আরো জানান, ‘রিপোর্ট নিয়ে আমরা এখনই বলতে পারব না। কারণ, এটা হলো একেবারেই খসড়া।’
অন্যদিকে, মামলার অগ্রগতি সম্পর্কে জানতে এদিন প্রসিকিউশনের আইনজীবী দলের সাথে আলোচনা করতে আসেন হেফাজতের নেতারা। এ প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, ‘তারা আমাদের সাথে মতবিনিময় করবেন। এরপর আমরা হয়ত ফাইনাল রিপোর্ট আসার সাপেক্ষে মামলার কার্যক্রম পরিচালনা করব। আপাতত, তারা আমাদের অগ্রগতি জানতে আসছেন, আমরা হয়ত জানাব।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন