প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনার আলোচিত ‘বি কোম্পানির’ সদস্য এবং একাধিক মামলার আসামি সজল আকনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৭ জুন) রাত সাড়ে ৮টার সময় র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল খুলনা মহানগরীর লবণচরা থানার স্লুইচগেট সংলগ্ন হাসান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
সজল আকন (৩৪) লবণচরা থানার সাচিবুনিয়া এলাকার হারুন আকনের ছেলে।
গ্রেপ্তার সজলের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় মোট চারটি মামলা বিচারাধীন রয়েছে, যার মধ্যে হত্যা মামলা, বিশেষ ক্ষমতা আইন এবং চুরির মামলা অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া, ফেসবুকে ‘বি কোম্পানি’র ব্যানারে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রচারণার অভিযোগও রয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, আসামির অপরাধমূলক কর্মকাণ্ড এবং মামলা সংক্রান্ত তথ্য বিশ্লেষণের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সজল আকনকে লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন