প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝুম বৃষ্টি যেন একটুও কমাতে পারেনি সংগীতপ্রেমীদের উচ্ছ্বাস। পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট ঘিরে শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে তৈরি হয় উৎসবের আমেজ।
কনসার্ট শুরুর অনেক আগেই ভেন্যুর বাইরে অজস্র দর্শক জড়ো হন।
বিকেল ৩টা থেকে গেট খুলে দেওয়ার পর কনসার্ট ভেন্যুর আশপাশে দর্শকদের দীর্ঘ সারিতে অপেক্ষা করতে দেখা যায়। কেউ ছাতা হাতে, কেউ রেইনকোট পরে, আবার কেউ বৃষ্টিতে ভিজেই প্রবেশের অপেক্ষায় ছিলেন। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও প্রিয় শিল্পীকে কাছ থেকে দেখার আগ্রহে আসতে দেখা গেল দর্শকদের মধ্যে।
কনসার্টে আসা দর্শকদের অনেকেই জানান, আতিফ আসলামের লাইভ পারফরম্যান্স দেখার সুযোগ খুব একটা আসে না। তাই বৃষ্টি কিংবা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা তাদের কাছে কোনো সমস্যা নয়।
দর্শকদের নির্বিঘ্ন প্রবেশ নিশ্চিত করতে ভেন্যুর বাইরে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আয়োজকদের স্বেচ্ছাসেবক দল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে দেখা যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন