প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এডেন উপসাগর ও লোহিত সাগরের সংযোগস্থল বাব আল-মান্দেব প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় তিন ক্রু সদস্য নিহত হয়েছেন।
এই হামলার বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স ও ইয়েমেনের সরকারঘনিষ্ঠ সম্প্রচারমাধ্যম আল-জুমহুরিয়া টিভির বরাতে মঙ্গলবার (১১ আগস্ট) তথ্যটি জানা গেছে।
আল-জুমহুরিয়া টিভির প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, নিহত নাবিকদের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং একজন ইন্দোনেশীয় নাগরিক রয়েছেন। তবে আক্রান্ত জাহাজটির নাম বা এর মালিকানা কোন প্রতিষ্ঠানের, তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
এ হামলার বিষয় হুথি সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, বাব আল-মান্দেব প্রণালি হলো লোহিত সাগরের প্রধান প্রবেশদ্বার। এটি কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরব উপদ্বীপের অপর পাশে অবস্থিত প্রণালি হরমুজের সঙ্গে যুক্ত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন