প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোর, ১২ আগস্ট ২০২৬ : জেলার নলডাঙ্গা উপজেলায় আজ গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা পাঁচশ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিতরণ করা হয়েছে।
আজ নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্র্তা মো. আল এমরান খাঁন কৃষকদের নিকট প্রণোদনা হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সবুজ আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রকিবুল হাসান, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল, এবং নলডাঙ্গা পৌর বিএনপি’র সাবেক সভাপতি এম এ হাফিজ।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সবুজ আলী জানান, শীতকালীন পেঁয়াজ বাজারে আসার আগে বাজারকে স্থিতিশীল রাখতে গ্রীষ্মকালীন আগাম এই পেঁয়াজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও জানান, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে প্রত্যেক কৃষককে জনপ্রতি এক কেজি বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং এক কেজি কীটনাশক ও পলিথিন প্রদান করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন