প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য আফতাব মজুমদার জয়কে পুলিশ গ্রেফতার করেছে। তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
রাতে নগরীর হালিশহর থানার বিডিআর মাঠ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজ মাহমুদ জানিয়েছেন, চান্দগাঁও থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলার আসামি হিসেবে আফতাব মজুমদার জয়কে গ্রেফতার করা হয়েছে।
মামলার নথির মতে, চট্টগ্রাম আগ্রাবাদ মহিলা কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে আফতাবের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠলে তিনি ওই শিক্ষার্থীকে বিয়ের আশ্বাস দেন।
অভিযোগে বলা হয়েছে, মঙ্গলবার (১৪ জুলাই) রাতে চান্দগাঁও এলাকার সুইট প্যালেস নামে একটি আবাসিক হোটেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন আফতাব। পরে, শিক্ষার্থী বিয়ের বিষয়ে চাপ দিলে তিনি তা অস্বীকার করেন এবং সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। ভুক্তভোগী পরে জানতে পারেন, আফতাব আগেই বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে।
এ ঘটনার জন্য রোববার (১৯ জুলাই) ভুক্তভোগী শিক্ষার্থী নারী ও শিশু নির্যাতন দমন আইনে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন। এই মামলার ভিত্তিতেই অভিযান চালিয়ে আফতাব মজুমদার জয়কে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য এনসিপি ও এর সহযোগী সংগঠন যুবশক্তির দায়িত্বশীল নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন