প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অভিবাসীদের আটক ও নিয়ন্ত্রণের জন্য বিশেষভাবে ডিজাইন করা বিদ্যুৎ শক দিতে সক্ষম গ্লাভস কিনতে সর্বোচ্চ ২ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) প্রকাশিত এক ক্রয়সংক্রান্ত নোটিশে এই তথ্য তুলে ধরা হয়েছে।
নোটিশ অনুযায়ী, আগামী বছরের মার্চের মধ্যে আইসের কর্মকর্তা ও এজেন্টদের ব্যবহারের জন্য হাজার হাজার 'গ্লোভ' কেনার পরিকল্পনা আছে। এই গ্লোভের পূর্ণরূপ হলো 'Generated Low Output Voltage Emitter'। কেন্টাকির লেক্সিংটনভিত্তিক প্রতিষ্ঠান কমপ্লায়েন্ট টেকনোলজিস এলএলসি এই বিশেষ প্রযুক্তিটি তৈরি করেছে।
প্রতিষ্ঠানটির দাবি, দেখতে সাধারণ টহল গ্লাভসের মতো হলেও, এতে একটি বিশেষ সুইচ চাপলে এগুলো বিদ্যুৎ শক দেওয়ার মোডে চলে যায়। যখন এটি খোলা ত্বকের সঙ্গে স্পর্শ করে, তখন এটি তীব্র ও তাৎক্ষণিক ব্যথা সৃষ্টি করে এবং সাধারণত তিন সেকেন্ডেরও কম সময়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিয়ন্ত্রণে আনতে সহায়ক হয়। নির্মাতার ভাষ্য অনুযায়ী, এই গ্লোভ ব্যবহারে পোড়া দাগ বা স্থায়ী ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।
তবে, এই ধরনের সরঞ্জাম ব্যবহারের পরিকল্পনা নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা হলো, অভিবাসন আইন প্রয়োগে আইসের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগের মধ্যে বিদ্যুৎ শক দেওয়ার নতুন প্রযুক্তি পরিস্থিতিকে আরও বিতর্কিত করে তুলতে পারে।
আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) পুলিশিং প্রকল্পের উপপরিচালক জেন রলনিক বোরকেটা প্রশ্ন তুলেছেন, বেসামরিক অভিবাসন আইন প্রয়োগের ক্ষেত্রে এই ধরনের সরঞ্জাম ব্যবহার কতটা যৌক্তিক। তিনি জানান, আইস কর্মকর্তাদের দ্রুত বলপ্রয়োগের প্রবণতা দেখা গেছে এবং এখন একটি বোতাম চাপলেই বিদ্যুৎ শক দেওয়ার সুযোগ তৈরি হলে সাধারণ মানুষের ক্ষতির ঝুঁকি বাড়ছে।
এদিকে, ইনস্টিটিউট ফর দ্য প্রিভেনশন অব ইন-কাস্টডি ডেথসের সভাপতি জন পিটার্সের মতামত হলো, যদি কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে কর্মকর্তাদের জন্য এই ধরনের গ্লাভস কার্যকর নিয়ন্ত্রণমূলক সরঞ্জাম হতে পারে। তার ধারণা, আইসের এই ক্রয়াদেশ নির্মাতা প্রতিষ্ঠানের ইতিহাসে সম্ভবত সবচেয়ে বড় অর্ডার হয়ে উঠবে। গাড়ি, বাড়ি কিংবা আটককেন্দ্রে সহযোগিতা না করা ব্যক্তিদের নিয়ন্ত্রণে আরেকটি ব্যবহার হয়ে উঠতে পারে এটি।
তবে নির্মাতা প্রতিষ্ঠান উল্লেখ করেছে, গ্লাভস ব্যবহারে তাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তাদের নির্দেশিকায় বলা হয়েছে, এটি শাস্তির উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না এবং শুধুমাত্র মৌখিক প্রতিবাদ বা অসহযোগিতার ক্ষেত্রে ব্যবহার করার জন্য নিরুৎসাহিত করা হয়েছে। শিশু, গর্ভবতী নারী, বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধীদের মতো ঝুঁকিপূর্ণ জনগণের ওপর গ্লাভস ব্যবহারে নিষেধাজ্ঞা আছে।
এই বিষয়ে মন্তব্য জানতে চাইলে কমপ্লায়েন্ট টেকনোলজিসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ নিকলাস ই-মেইলে জানিয়েছেন, তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগ।
সূত্র: দ্য গার্ডিয়ান, অ্যাসোসিয়েটেড প্রেস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন