ঢাকা শনিবার, ১৬ই মে, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বঙ্গাব্দ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিজরী
শনিবার, ১৬ই মে, ২০২৬ইং ০২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বাং
পাখিশুমারির তথ্য

হাকালুকি হাওরে বেড়েছে জলচর পাখির সংখ্যা


হাকালুকি হাওরে বেড়েছে জলচর পাখির সংখ্যা

এশিয়ার বৃহত্তম মিঠাপানির জলাভূমিগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত হাকালুকি হাওরে চলতি মৌসুমে জলচর পাখির সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে। এছাড়া আগের বছরগুলোর মতো বিষটোপ বা নিষিদ্ধ জালে আটকে মারা যাওয়া পাখির ঘটনাও এবার তেমনভাবে দেখা যায়নি।

বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ও খ্যাতনামা পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক গত শনিবার কালের কণ্ঠকে এ তথ্য জানিয়েছেন। তাঁর নেতৃত্বে ১২ সদস্যের একটি দল গত ৪ ও ৫ ফেব্রুয়ারি হাকালুকি হাওরের ৪৩টি বিলে পাখিশুমারি পরিচালনা করে।

বাংলাদেশ বার্ড ক্লাব ও আইইউসিএন যৌথভাবে এই শুমারির আয়োজন করে। এতে সহযোগিতা করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, সিলেট।

আরও পড়ুন: ব্রিকসে বাংলাদেশের অন্তর্ভুক্তির অবিশ্বাস ব্রাজিলের

শুমারিতে অংশ নেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. আবুল কালাম, বার্ড ক্লাবের সাধারণ সম্পাদক সরওয়ার আলম দীপু, সহসভাপতি জেনিফার আজমেরি, সদস্য অণু তারেকসহ অন্যান্যরা।

বার্ড ক্লাবের সাধারণ সম্পাদক সরওয়ার আলম দীপু বলেন, এবারের শুমারিতে হাকালুকি হাওরে ৫৩ প্রজাতির মোট ৫৪ হাজার ৪৮৬টি জলচর পাখি পাওয়া গেছে। এর মধ্যে ১৮টি স্থানীয় এবং ৩৫টি পরিযায়ী প্রজাতির। গত বছর শুমারিতে সেখানে ৬০ প্রজাতির ৩৫ হাজার ২৬৮টি পাখি পাওয়া গিয়েছিল। সেই হিসাবে এবার পাখির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তিনি জানান, হাওরের চিনাউরা, হাওরখালসহ কয়েকটি বিলের পরিবেশ এবার তুলনামূলক ভালো ছিল এবং সেখানকার পানি বেশি ছিল। অন্য হাওরে পানি কমে যাওয়ায় অনেক পাখি এসব বিলে চলে এসেছে বলেই ধারণা করা হচ্ছে।

গত বছর শুমারির সময় হাওরের নাগুয়া-লরিবাই বিলে পাখি শিকারের উদ্দেশ্যে প্রায় ১০০ মিটার দীর্ঘ নিষিদ্ধ কারেন্ট জাল পাওয়া গিয়েছিল। ওই জালে আটকে দুটি টিমেঙ্কের চাপাখির মৃতদেহও মিলেছিল। একই সময় পিংলা বিলের পাশে ‘কার্বোটাফ’ নামের এক ধরনের রাসায়নিক কীটনাশকের প্যাকেটও পাওয়া যায়। ধানের সঙ্গে ওই কীটনাশক মিশিয়ে বিলের আশপাশে ছিটিয়ে রাখা হতো। পাখিরা খাদ্য ভেবে তা খেয়ে মারা যেত।

আরও পড়ুন: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মা-রা গেছেন

তবে এবারের শুমারিতে হাওরে এমন কোনো চিত্র দেখা যায়নি বলে জানান সরওয়ার আলম দীপু। তিনি বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট বিল ব্যবস্থাপনায় থাকা প্রতিষ্ঠানের নজরদারির কারণে শিকারিদের তৎপরতা কমে থাকতে পারে।

বার্ড ক্লাব সূত্রে জানা গেছে, এবার হাকালুকি হাওরে অত্যন্ত বিরল প্রজাতির একটি সাদা কপাল রাজহাঁস দেখা গেছে। বাংলাদেশে এই প্রজাতির পাখি সাধারণত ১০ থেকে ১২ বছরে একবার দেখা যায়। এছাড়া এবার প্রথমবারের মতো হাওরে ১৯৪টি রাজহাঁসের দেখা মিলেছে, যা বাংলাদেশের জন্যও বিরল ঘটনা।

শুমারিতে উপকূলীয় অঞ্চলের সৈকতপ্রিয় কিছু পাখির সংখ্যা তুলনামূলক বেশি দেখা গেছে। লালপা, গুলিন্দা, জৌরালিসহ অন্যান্য বিভিন্ন প্রজাতির সৈকতপাখি মিলিয়ে সাত হাজারের বেশি পাখি পাওয়া গেছে। এর মধ্যে জৌরালি পাখির সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার।

মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকায় হাকালুকি হাওর বিস্তৃত। প্রায় ২৮ হাজার হেক্টর আয়তনের এই হাওরে ছোট-বড় মিলিয়ে প্রায় ২৩৮টি বিল রয়েছে। সরকার ১৯৯৯ সালে হাকালুকি হাওরকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করেছিল।

আরও পড়ুন: কাবাডি খেলোয়াড় মিথিলাকে আর্থিক সহায়তা প্রদান করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বার্ড ক্লাব ও আইইউসিএনের পর্যবেক্ষণে দেখা গেছে, গত ২০ বছরে সারা দেশে পরিযায়ী পাখির সংখ্যা প্রায় ৩৫ শতাংশ কমেছে। হাকালুকি হাওরে এই হার প্রায় ৪৫ শতাংশ। ২০০০ সালের আগে এই হাওরে ৭৫ থেকে ৮০ হাজার পাখির বিচরণ ছিল, যার একটি বড় অংশ হাকালুকিতে দেখা যেত।

গত কয়েক বছরের পাখিশুমারির তথ্য অনুযায়ী, ২০২৩ সালে হাকালুকি হাওরে ৫২ প্রজাতির ৩৭ হাজার ৭৭৮টি, ২০২২ সালে ৫১ প্রজাতির ৩৬ হাজার ৫০১টি, ২০২১ সালে ৪৫ প্রজাতির ২৪ হাজার ৫৫১টি, ২০২০ সালে ৫৩ প্রজাতির ৪০ হাজার ১২৬টি, ২০১৯ সালে ৫১ প্রজাতির ৩৭ হাজার ৯৩১টি, ২০১৮ সালে ৪৪ প্রজাতির ৪৫ হাজার ১০০টি এবং ২০১৭ সালে ৫০ প্রজাতির ৫৮ হাজার ২৮১টি জলচর পাখির দেখা মিলেছিল। ২০২৪ সালে সেখানে কোনো পাখিশুমারি হয়নি।

পাখির সংখ্যা কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করে ইনাম আল হক বলেন, শুধু হাকালুকি হাওর নয়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে গত কয়েক বছর ধরে পাখির সংখ্যা কমছে। এর প্রধান দুটি কারণ হলো পাখির আবাসস্থল কমে যাওয়া এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি। অর্থনৈতিক উন্নয়নের কারণে বহু জায়গায় পাখির আবাসস্থল ধ্বংস হচ্ছে এবং বৈশ্বিক উষ্ণতা পাখির জীবনচক্রেও প্রভাব ফেলছে।

হাওরের মাছের উৎপাদন এবং জীববৈচিত্র্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এই পাখি বিশেষজ্ঞ বলেন, হাওরে কৃষিকাজের জন্য অতিরিক্ত কীটনাশক ব্যবহারের প্রভাব পড়ছে জলজ পরিবেশে।

আরও পড়ুন: স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি

কীটনাশকের জন্য ফড়িং ও বিভিন্ন পোকামাকড় ধ্বংস হচ্ছে, যা মাছের প্রধান খাদ্য। এতে মাছের উৎপাদনও কমে যাচ্ছে। এ বিষয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন বলেন, হাকালুকি হাওরের জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। হাওরের পরিবেশ যাতে বিনষ্ট না হয়, সে বিষয়ে প্রশাসন নজরদারি বাড়ানোর উদ্যোগ নিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই মার্চ, ২০২৬ ইং

০৩:২২ এম


চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ কোর্টপাড়ায় ড্রেন নির্মাণের উদ্দেশ্যে খননকাজ চলাকালীন সময়ে দেয়াল ধসে পড়ার কারণে নাইরুল ইসলাম (২৪) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ৩ নম্বর ওয়ার্ডের কোর্টপাড়া মহল্লায় দুর্ঘটনাটি ঘটেছে। এ সময় ৯ থেকে ১০ জন শ্রমিক গভীর খনন কাজ করছিলেন এবং আচমকাই পাশের একটি দেয়াল ধসে তাহার মাথার উপর পড়ে নাইরুলের মৃত্যু ঘটে।

এ ঘটনার কারণে শহরজুড়ে অসন্তোষ দেখা দিয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে নির্মাণকাজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

নিহত নাইরুল ইসলাম সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অরুনবাড়ি বেহুলা মহল্লার মৃত সাইফুল ইসলামের ছেলে। জানা গেছে, তার ঘরে বর্তমানে মাত্র ১৬ দিন বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

প্রথমে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কোর্টপাড়া এলাকায় সড়কের পাশে পৌরসভার ড্রেন নির্মাণের জন্য ৯ থেকে ১০ জন শ্রমিক গভীর খনন কাজ করছিলেন। এ সময় পাশের একটি বাড়ির পাকা সীমানা প্রাচীর হঠাৎ ধসে পড়ে। দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নাইরুল ইসলাম মারা যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরে মরদেহ উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, ‘দুর্ঘটনাবশত ঘটনাটি ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে পুলিশ ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় একটি মামলা করা হবে। সংশ্লিষ্ট ঠিকাদার ও পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।’

এদিকে, দীর্ঘদিন ধরে শহরজুড়ে চলমান ড্রেন নির্মাণকাজে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বেড়ে চলেছে। শ্রমিকদের সুরক্ষার জন্য হেলমেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের বিষয়েও পৌর কর্তৃপক্ষের কোনো স্পষ্ট উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিক ইসলাম বলেছেন, পরে তিনি এ বিষয়ে বিস্তারিত জানাবেন। তবে টাউন প্ল্যানার ইমরান হোসাইন মন্তব্য করেন, কিছু ক্ষেত্রে পৌরসভার অবহেলার বিষয় থাকতে পারে। ঐ সময় ঠিকাদার ও শ্রমিকদের নিরাপত্তা নির্দেশনা মানতে অনীহাও থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈদের ছুটি শেষ হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৯ই মার্চ, ২০২৬ ইং

০৩:২৪ এম


ঈদের ছুটি শেষ হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সোমবার থেকে ঈদের ছুটি শেষ হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (৮ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তাদের (সিনিয়র ম্যানেজমেন্ট টিম-এসএমটি) এক জরুরি সভায় এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সরকারের প্রজ্ঞাপন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পত্রের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সোমবার (৯ মার্চ) থেকে ২৮ মার্চ (শনিবার) ঈদের ছুটি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

এছাড়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো সোমবার যথারীতি খোলা থাকবে। তবে ৯ মার্চের পর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও অফিস চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় তথ্য সোমবার জানানো হবে।

উপাচার্যের সভাপতিত্বে এসএমটির সভায় সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে ৯ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম, অর্থাৎ ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

প্রক্টর আরও বলেন, তবে অফিস খোলা থাকার বিষয়টি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত জানানো হবে সোমবার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল একতরফা' নির্বাচনের নীল নকশা: আইনজীবী সমিতির তফসিল বাতিলের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার বরিশাল

সোমবার, ৯ই মার্চ, ২০২৬ ইং

০৩:২৫ এম


বরিশাল একতরফা

বরিশাল জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনকে ঘিরে অনিয়ম ও মনোনয়নপত্র বিতরণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বিএনপিপন্থি কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে এই অভিযোগ তুলে নির্বাচন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী কাজী মুনিরুল হাসান। একইসঙ্গে তিনি বর্তমান নির্বাচন প্রক্রিয়া বাতিল করে পুনরায় তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন।

রোববার (৯ মার্চ) দুপুরে বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে কাজী মুনিরুল হাসান বলেন, "প্রায় ১৪৬ বছরের ঐতিহ্যবাহী বরিশাল জেলা আইনজীবী সমিতি একটি অরাজনৈতিক পেশাজীবী সংগঠন। বিভিন্ন মতাদর্শের আইনজীবীরা এর সদস্য হলেও সকলের লক্ষ্য থাকে পেশাগত মর্যাদা রক্ষা ও আইনজীবীদের অধিকার নিশ্চিত করা। কিন্তু এবারের নির্বাচনকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক।

তিনি অভিযোগ করেন, ঘোষিত তফসিল অনুযায়ী গত ৫ মার্চ দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের সময় নির্ধারিত ছিল। ওই দিন দুপুর ২টা ১৫ মিনিটে তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রধান নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র সংগ্রহ করতে যান। কিন্তু নির্বাচন কর্মকর্তারা তাকে ফরম না দিয়েই কক্ষ ত্যাগ করেন। পরবর্তীতে বিকেল ৩টা ৩০ মিনিটে পুনরায় চেষ্টা করেও তিনি ফরম সংগ্রহ করতে ব্যর্থ হন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে একটি বিশেষ মহল ‘একদলীয়’ নির্বাচনের অপচেষ্টা চালাচ্ছে। গত বছরের নির্বাচন নিয়ে নানা প্রশ্ন উঠলেও বর্তমান গণতান্ত্রিক পরিবেশে একটি পেশাজীবী সংগঠনের নির্বাচনে এমন প্রতিবন্ধকতা কাম্য নয়।

নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য করতে অবিলম্বে বর্তমান তফসিল বাতিল করে পুনঃতফসিল ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান এই জ্যেষ্ঠ আইনজীবী।

 

কাজী মুনিরুল হাসান। সাম্প্রতিক সংবাদ সম্মেলনে তিনি গত বছরের নির্বাচন নিয়ে বিতর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, "জাতীয় নির্বাচন অবাধ ও গণতান্ত্রিক পরিবেশে সম্পন্ন হলেও একটি পেশাজীবী সংগঠনের নির্বাচনে কারচুপির অভিযোগ ওঠা অত্যন্ত দুঃখজনক।

নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে তিনি দ্রুত পুনঃতফসিল ঘোষণার জোর দাবি জানান। 

উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইনজীবী দেলোয়ার হোসেন দিলু, আনোয়ার হোসেন মিজান, মাইনুদ্দিন দীপ্তি, ইকবাল আজাদ, গোলাম ফারুক ডাবলু ও সজল মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলা পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

সোমবার, ৯ই মার্চ, ২০২৬ ইং

০৩:৩৭ এম


নকলা পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

শেরপুরের নকলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে রবিবার (৮ মার্চ) নকলা পৌরসভার উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আই.ইউ.জি.আই.পি) এর সহযোগিতায় র‌্যালিটি পৌরভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা প্রকৌশলী মো. শামসুল আলম রাকিব, পৌরসভার সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন আহমেদ, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) বাবুল হোসেন, হিসাব রক্ষক মো. ফেরদৌসুর রহমান, কর আদায়কারী মো. মুনছুর আলী, সহকারী কর আদায়কারী মো. মোশাররফ হোসেন ও গৌড় দেবনাথ, টিকাদান সুপারভাইজার মুকলেছুর রহমান, লাইসেন্স পরিদর্শক মাসুদ রানা, সার্ভেয়ার রফিকুল ইসলাম স্বপন, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভ ও সুপার ভাইজার ফজলে রাব্বী রাজনসহ পৌরসভায় কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ অনেকে অংশগ্রহন করেন।

র‌্যালি শেষে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও নকলা পৌরসভার যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মো. শামসুল আলম রাকিব, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, জেলা জামায়াতের সূরা সদস্য ও নকলা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন শামীম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান প্রমুখ।

এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্তরের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, মহিলা বিষয়ক অধিদপ্তরের নারী প্রশিক্ষণার্থী, স্থানীয় সংবাদকর্মী ও বিভিন্ন পেশা শ্রেণীর জনগন উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিঃ
ফজর ০৩:৫২
জোহর ১১:৫৬
আসর ০৪:৩৩
মাগরিব ০৬:৩৪
ইশা ০৭:৫৩
সূর্যোদয় : ০৫:১৬ সূর্যাস্ত : ০৬:৩৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%