প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এবারের বিশ্বকাপে ভিসা জটিলতার কারণে অনেককে ভোগান্তির মধ্য দিয়ে যেতে হচ্ছে। সমর্থকরা যেমন ভিসা সমস্যা সম্মুখীন হচ্ছেন, তেমনই অংশগ্রহণকারী দলগুলোও ভিসা জটিলতার শিকার হচ্ছে। উরুগুয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা পাচ্ছে, আর সোমালিয়ার রেফারি ওমর আবদুলকাদের আরতানকেও তার দেশেই ফিরে যেতে হয়েছে।
এই সব ঘটনা বিশ্বকাপের সৌন্দর্যকে ক্ষুণ্ন করছে বলে মনে করেন ইরানি ফুটবলার মেহদি তারেমি। তিনি উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে তাদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। ইরানের ওপর কিছু শর্ত আরোপ করা হয়েছে, যার মধ্যে রয়েছে, ম্যাচ খেলার আগে দেশে প্রবেশ করে খেলা শেষে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে। যদিও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির ঘোষণা হয়ে গেছে।
তারেমি মনে করেন, এবারের আসর বিশ্বকাপের আসল আমেজ তৈরি করতে পারছে না। লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ সামনে রেখে এক সংবাদ সম্মেলনে তারেমি বলেন, ‘বিশ্বকাপে আসার প্রথম দিন থেকেই আমি চাপ ও উত্তেজনা অনুভব করেছি। যখন এমন পরিস্থিতি থাকে, তখন বিশ্বকাপের সেই আনন্দময় ও শান্তিপূর্ণ অভিজ্ঞতা পাওয়া যায় না। শুধু আমাদের নয়, আরও কয়েকটি দেশও ভিসা সমস্যা ও অনুশীলন শিবির পরিবর্তনের সমস্যায় ভুগছে। সাধারণত মানুষ যেভাবে বিশ্বকাপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে, এবারের আসরে সেই অনুভূতি অনেকের মধ্যে দেখা যায়নি।’
৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড, যিনি নিজের তৃতীয় বিশ্বকাপ খেলছেন, মনে করেন বর্তমান পরিস্থিতি ফুটবলের মূল বার্তাকেই ক্ষতিগ্রস্ত করছে। তার ভাষ্য, ‘এই ধরনের উত্তেজনা ফুটবলের আনন্দকে নষ্ট করে। ফুটবল শান্তির বার্তা বহন করে, এই ধারণাকেও দুর্বল করে দেয়। আমি মনে করি, এবারের বিশ্বকাপ আরও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হতে পারতো। আশা করি ভবিষ্যতে সকল সমর্থকের জন্য পরিস্থিতি আরও ভালো হবে।’
ইরানের প্রধান কোচ আমির ঘালেনোইও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘ফুটবল মানুষের মধ্যে আনন্দ ছড়ায় এবং বিভিন্ন জাতি ও সংস্কৃতিকে একত্র করে। বর্তমান পরিস্থিতি আমাদের কারিগরি প্রস্তুতিতে প্রভাব ফেলেছে, তবে আমি চেষ্টা করেছি খেলোয়াড়দের কৌশল ও খেলার দিকে মনোযোগ ধরে রাখতে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন