প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লিভারপুল কিংবদন্তি স্যার কেনি ডাগ্লিশ বর্তমানে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তিনি এই তথ্য জানিয়েছেন।
আজ (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যান্সারের বিষয়টি জানিয়ে ডাগ্লিশ বলেন, 'আমার অনিচ্ছাকৃত একটি সামজিক যোগাযোগমাধ্যম পোস্টের মাধ্যমে এটা প্রকাশ পেয়েছে—হ্যাঁ, আমি বর্তমানে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছি। তবে আমার মোবাইল ফোন ব্যবহারের দক্ষতার চেয়ে আমার চিকিৎসার অবস্থা অনেক ভালো ও ইতিবাচকভাবে এগিয়ে চলছে। আদর্শগতভাবে আমি এই বিষয়টি গোপনই রাখতে চেয়েছিলাম, কারণ এটাই হওয়া উচিত। কিন্তু আমার অকেজো প্রযুক্তিগত দক্ষতার কারণে শেষ পর্যন্ত সত্যটি প্রকাশ করতে বাধ্য হলাম।'
তিনি অ্যানফিল্ডের সমর্থকদের কাছে তার ও তার পরিবারের এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার অনুরোধ করেছেন। ডাগ্লিশ তার মেডিকেল টিমের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, 'তারা অত্যন্ত যত্ন ও বিচক্ষণতার সঙ্গে আমার দেখভাল করছেন।'
ফুটবল বিশ্বে ডাগ্লিশের এই অসুস্থতার খবর প্রকাশ পাওয়ার পর অনেকেই তাকে সমবেদনা জানাচ্ছেন।
লিভারপুল ক্লাব তাৎক্ষণিকভাবে একটি বিবৃতিতে জানায়, 'লিভারপুল ফুটবল ক্লাবের প্রত্যেকের সমর্থন, ভালোবাসা এবং শুভকামনা স্যার কেনি ও তার পরিবারের সঙ্গে রয়েছে এবং সবসময় থাকবে। তার পরিবারের পক্ষ থেকে গোপনীয়তা বজায় রাখার যে অনুরোধ করা হয়েছে, ক্লাব সেটিকে পূর্ণ সমর্থন জানাচ্ছে।'
লিভারপুল ছাড়াও ডাগ্লিশের সাবেক ক্লাব নিউক্যাসল ইউনাইটেডসহ বিশ্ব ফুটবলের অনেক তারকা ও ক্লাব ডাগ্লিশ পরিবারের প্রতি সমবেদনা ও দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠিয়েছে।
আধুনিক ফুটবলে স্যার কেনি ডাগ্লিশের অবদান আকাশচুম্বী। তিনি খেলোয়াড় হিসে লিভারপুলের হয়ে ১৩টি সফল মৌসুম কাটিয়েছেন। ৫১৫ ম্যাচে ১৭২টি গোল করেছেন। তার হাত ধরেই ইউরোপীয় ফুটবলে লিভারপুলের সোনালী যুগের সূচনা হয়েছিল। একজন খেলোয়াড় হিসেবে তিনি লিভারপুলের হয়ে ৬টি ইংলিশ লিগ শিরোপা এবং ৩টি ইউরোপিয়ান কাপ জিতেছেন।
খেলোয়াড়ি জীবনের পর ১৯৮৫ সালে ক্লাবের ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং প্রথম মৌসুমেই দলকে লিগ এবং এফএ কাপের শিরোপা জেতান। ম্যানেজার হিসেবে তিনি লিভারপুলকে ৩টি লিগ চ্যাম্পিয়নশিপ এবং ২টি এফএ কাপ এনে দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন