প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, তুরস্কের সহায়তায় বগুড়ায় একটি ড্রোন নির্মাণ কারখানা গড়ে তোলা হবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে বিএসআরএফ সংলাপে এ তথ্য তিনি তুলে ধরেন।
প্রতিমন্ত্রী আরও জানান, বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে। বাংলাদেশ বিমানবাহিনীর জন্য নতুনভাবে কেনা অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো বগুড়া বিমানঘাঁটিতে মোতায়েন করা হবে।
বগুড়ার উন্নয়ন নিয়ে তিনি বলেন, বগুড়া দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত ছিল। সেই বঞ্চনা কাটাতে স্থানীয় এমপি হিসেবে আমরা দৌড়াদৌড়ি করেছি মাত্র। বগুড়ার উন্নয়ন নিয়ে কাজ করা কি দোষ? বগুড়ার উন্নয়ন চাওয়া কি দোষ?
শাহে আলম বলেন, এলাকার উন্নয়নের বিষয়ে আমার একটি পাগলামো আছে। এলাকার নিজ নামে স্কুল-কলেজ কিছু স্থানে নিজের অর্থে এবং কিছু জায়গায় নিজের জমিতে করেছি। বিএনপির রাজনীতি করার কারণে অতীতে এসব স্কুল কলেজ এমপিওভুক্ত করা হয়নি।
নিজের রাজনৈতিক জীবন নিয়ে তিনি বলেন, আমি যতবার নির্বাচন করেছি, আজ পর্যন্ত কোনো নির্বাচনে পরাজিত হইনি। আমরা পরিবারে ব্যবসায়ী। আমি একজন সফল উদ্যোক্তা।
প্রতিমন্ত্রী আরও বলেন, স্থানীয় সাধারণ মানুষের একটি দাবি ছিল মোকাতলা উপজেলা হোক। প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েই এটি করেছি। ইউনিয়নের নামকরণ নিয়ে অনেক কথা হয়েছে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে সেগুলো সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে।
সমালোচনা হবে ভেবে তিনি জানান, সন্তানকে বলার পর সে ক্রিকেট বোর্ড থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। এসব বিষয়ের উপর গণমাধ্যমগুলো হাইলাইট করে না বলে তিনি মন্তব্য করেন।
নিজের সম্পদ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে তিনি বলেন, আমার নির্বাচনী হলফনামায় সব সম্পদ এবং তথ্য দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গেলেই তথ্য পাওয়া যাবে। অথচ সেসব গোপন করে বলা হয়েছে, প্রতিমন্ত্রী হওয়ার পর আমার সম্পদ আটগুণ বেড়েছে। এসব সংবাদ দেখতে খারাপ লাগে। এসব সংবাদ করে হেয় প্রতিপন্ন করার আগে যাচাই-বাছাই করার অনুরোধ জানাই।
তিনি বলেন, আমার খণ্ডিত কথার অংশ প্রচার করবেন না। বরং পুরো বক্তব্য তুলে ধরুন। আমার সমালোচনা করায় আমি চিন্তিত নই। বরং সমালোচনায় আমাকে দেশবাসীর কাছে পরিচিত করেছে। ভালোমন্দ বিচার জনগণই করবে।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। পাঁচটি নির্বাচনের জন্য বাজেটে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এসব নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন