প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংঘবদ্ধ অপরাধ ও মাদক পাচার চক্রের বিরুদ্ধে লড়াই জোরদারের উপায় নিয়ে বুধবার বৈঠক করেছেন চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত এবং উরুগুয়ের প্রেসিডেন্ট ইয়ামান্দু ওরসি। বৈঠকের এই ইস্যুটি ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে ডানপন্থী জনতাবাদী নেতাদের ক্ষমতায় যাওয়ার প্রচারের অন্যতম প্রধান বিষয় ছিল।
কাস্ত এবং ওরসি প্রায় এক ঘণ্টা ধরে বৈঠক করেছেন। তাদের এই বৈঠকের একদিন আগে তারা প্রতিবেশী প্যারাগুয়েতে অনুষ্ঠিত আঞ্চলিক বাণিজ্য জোট মার্কোসুরের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন।
মন্টেভিডিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। কাস্ত আশা প্রকাশ করেন যে, শক্তিশালী মাদক পাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথভাবে মোকাবিলার লক্ষ্যে অপরাধ দমন বিষয়ক একটি চুক্তিতে চিলির সঙ্গে শিগগিরই উরুগুয়ে ও প্যারাগুয়ে যোগ দেবে।
ওরসির সঙ্গে দেওয়া যৌথ বিবৃতিতে কাস্ত বলেন, ‘সংঘবদ্ধ অপরাধকে একটি দেশ থেকে নির্মূল করা সম্ভব। তবে এই অভিশাপ দূর করতে হলে সব দেশের একই ধরণের আইন ও নীতিমালা থাকতে হবে।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন নিয়ে কাস্ত গত ডিসেম্বরে চিলির প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হন। অপরাধ ও অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি ছিল তার নির্বাচনী প্রচারের মূল বিষয়। তার দাবি, অবৈধ অভিবাসনের মাধ্যমে মাদক ও সন্ত্রাসী চক্র চিলিতে প্রবেশ করেছে। ল্যাটিন আমেরিকার সবচেয়ে সমৃদ্ধ দেশগুলোর একটি হলো চিলি।
গত এক দশকে চিলিতে প্রতি এক লাখ মানুষের বিপরীতে হত্যাকা-ের হার দ্বিগুণ হয়ে ৫ দশমিক ৪-এ পৌঁছেছে। উরুগুয়েতে এই হার প্রায় দ্বিগুণ বেশি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন