প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
“ভূমি অফিসে সাংবাদিক আসলেই বাইন্ধা পিটানো হবে”—এমন হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহ সদর ভূমি অফিসের নায়েব আবুল কালাম আজাদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তাঁর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হলে কোনো সাংবাদিক বাড়িতে থাকতে পারবেন না বলেও হুমকি দিতেন তিনি।
বিগত সরকারের আমলে ভূমি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে রাজনৈতিক প্রভাববলয়ের সঙ্গে সংশ্লিষ্ট থেকে ময়মনসিংহের আকুয়া মৌজায় ভূমি-সংক্রান্ত অনিয়ম ও অপরাধের বলয় গড়ে তোলার সঙ্গে নায়েব আবুল কালাম আজাদের সম্পৃক্ততার অভিযোগও সামনে এসেছে। এসব অভিযোগের সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট ভূমির নথিপত্র, সরকারি রেকর্ড এবং ভুক্তভোগীদের বক্তব্য যাচাই করে নিরপেক্ষ তদন্ত করা জরুরি।
স্থানীয়ভাবে আরও ভুক্তভোগী রয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে প্রভাব-প্রতিপত্তির ভয়ে তাঁদের অনেকে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি বলে জানা গেছে। ফলে ভূমি-সংক্রান্ত অভিযোগগুলো এবং ব্যক্তিগত নামে বেনামে সম্পদের প্রকৃত চিত্র উদ্ঘাটন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নির্ধারণে যথাযথ তদন্তের দাবি উঠেছে।
বিশিষ্টজনদের মতে, এ ধরনের অভিযোগের সত্যতা যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা জরুরি। সাংবাদিকের কাজ প্রশ্ন করা, অনিয়ম অনুসন্ধান করা এবং জনস্বার্থে তথ্য-প্রমাণের ভিত্তিতে সত্য তুলে ধরা। সেই পেশাগত দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিককে হুমকি বা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।
এখন প্রশ্ন—ভূমি অফিস কি জনগণের সেবা পাওয়ার জায়গা, নাকি সেখানে অনিয়মের অভিযোগ অনুসন্ধান করতে গেলেই সাংবাদিকদের হুমকির মুখে পড়া? আরোও প্রশ্ন থাকে বর্তমান অফিসে বহিরাগত দালালদের অবাধ যাতায়াত এবং যারা গুরুত্বপূর্ণ অফিস ফাইল আনা নেওয়া করছেন তারা কারা?
নায়েবের ব্যক্তিগত অফিস কর্মী নাকি বেতনভুক্ত লাঠিয়াল ?
এখানে জনগণের ভূমি-সংক্রান্ত সেবা নিশ্চিত করে এবং সরকারি দপ্তরের স্বচ্ছতা বজায় রাখা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। নায়েব আবুল কালাম আজাদের বিরুদ্ধে ওঠা হুমকির অভিযোগ এবং আকুয়া মৌজার ভূমি-সংক্রান্ত অভিযোগ বা ব্যক্তিগত সম্পদের তথ্য নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা জনসমক্ষে তুলে ধরার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন