প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরের কালকিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জনারদন্দি এলাকায় সমাজসেবা ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে প্রবাসী জনসেবা সংগঠন-২০২৬-এর আনুষ্ঠানিক অফিস উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে, সংগঠনের পক্ষ থেকে ক্যান্সারে আক্রান্ত এক অসহায় নারীর চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল বেলায় দক্ষিণ জনারদন্দি বাজারে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সংগঠনটির নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
জানা গেছে, চলতি বছরের শুরুতে প্রতিষ্ঠিত প্রবাসী জনসেবা সংগঠন-২০২৬ বর্তমানে ৬০ জন স্বেচ্ছাসেবীর সমন্বয়ে পরিচালিত হচ্ছে। এর মধ্যে ৫০ জন প্রবাসে অবস্থান করে আর্থিক ও নানাবিধ সহযোগিতা প্রদান করছেন, এবং ১০ জন যুবক দেশে থেকে সংগঠনের বিভিন্ন মানবিক কার্যক্রম বাস্তবায়ন করছেন।
সংগঠনটি দীর্ঘদিন ধরে এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক সহায়তা নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠানে দক্ষিণ জনারদন্দি এলাকার ক্যান্সারে আক্রান্ত ৬০ বছর বয়সী রিনা বেগমের হাতে চিকিৎসার ব্যয়ের জন্য ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়।
এ সময় সংগঠনের প্রবাসী সদস্যরা বলেছেন, মানবসেবাই তাদের মূল লক্ষ্য। তারা জানিয়েছেন, রিনা বেগমের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখতে ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। পাশাপাশি, এলাকার অসহায় মানুষের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও সংগঠনের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। স্থানীয়রা প্রবাসী জনসেবা সংগঠনের এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন