প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাশিয়ার পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার ‘ফিফটি লেট পোবেডি’-তে চড়ে এক বিরল বৈজ্ঞানিক অভিযানে অংশ নিয়েছেন রাজশাহী ক্যাডেট কলেজের দশম শ্রেণির ছাত্র মো. মালেকুল সালেহীন (প্রত্যয়), যিনি বলেছেন যে, তিনি অত্যন্ত গর্বিত যে বাংলাদেশ থেকে এত দূরের এই অভিযানে দেশের প্রতিনিধিত্ব করছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটমের মিডিয়া উইং থেকে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
রসাটম আয়োজিত ‘আইসব্রেকার অব নলেজ’ প্রতিযোগিতার সপ্তম আসরে ২২টি দেশের ৫ হাজারেরও বেশি প্রতিযোগী ছিলেন, তাঁদের মধ্যে তিনি একজন বিজয়ী হিসেবে এই বিরল সুযোগ লাভ করেছেন।
এই ১০ দিনব্যাপী যাত্রা রাশিয়ার মুরমানস্ক থেকে শুরু হবে, এবং আইসব্রেকারটি ব্যারেন্টস সাগর হয়ে উত্তর মেরু এবং ফ্রাঞ্জ জোসেফ ল্যান্ড দ্বীপপুঞ্জ প্রদক্ষিণ করবে।
রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ জানিয়েছেন, এই অভিযান তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে আগামী ভবিষ্যৎ গড়তে অনুপ্রাণিত করবে।
অভিযানের সময় শিক্ষার্থীরা আর্কটিকের পরিবেশ, পারমাণবিক আইসব্রেকারের কার্যক্রম এবং নৌচলাচলে এর ভূমিকা সম্পর্কে বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের পরিচালনায় বিভিন্ন কর্মশালা ও গবেষণায় অংশ নেবেন।
অভিযানের অন্যতম আকর্ষণ হলো শিক্ষার্থীরা উত্তর মেরুতে নিজ নিজ দেশের জাতীয় পতাকা উত্তোলন করবেন।
বিশ্বে একমাত্র রাশিয়ারই পারমাণবিক আইসব্রেকার বহর রয়েছে এবং মাত্র তাঁরাই এ ধরনের বিরল অভিযানের সুযোগ প্রদান করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন