প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘ধর্ম যার যার, দেশ সবার; আমাদের সকলের মাতৃভূমি বাংলাদেশ। এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই বাংলাদেশি। এখানে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। পিরোজপুরের কাউখালীতে এক ধর্মীয় মহোৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর।
রবিবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কাউখালীস্থ শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের পাঁচ দিনব্যাপী ১৩৫তম শুভ আবির্ভাব উৎসবের সমাপনী মহোৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আশ্রম কর্তৃপক্ষ মন্দিরের বিভিন্ন সমস্যা ও উন্নয়নের বিষয়টি তুলে ধরেন এবং কাউখালীতে একটি ‘মডেল মন্দির’ নির্মাণের জন্য প্রতিমন্ত্রীর কাছে দাবি জানান। জবাবে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর আশ্রম কর্তৃপক্ষের দাবিগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়ে বলেন, দেশটা আমাদের সবার এবং সবাইকে মিলেমিশে একে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন।
আশ্রমের নির্বাহী সভাপতি পরিমল কর্মকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মণ্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, ভক্ত কর্মকার ও সুব্রত রায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন