প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্বপ্নের মতো বিশ্বকাপ কাটাচ্ছেন ভিনিসিউস জুনিয়র। টুর্নামেন্টে দলের প্রথম ৩ ম্যাচের প্রতিটিতেই গোলের দেখা পেয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। গতকাল (২৫ জুন) স্কটল্যান্ডের বিপক্ষে ২ গোল করে তিনি সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ব্রাজিলের হয়ে বিশ্বকাপের তিন গ্রুপ ম্যাচে গোল করার রেকর্ড গড়েছেন।
এই অনন্য রেকর্ড গড়ে বিশ্বখ্যাত তারকাদের পাশে জায়গা করে নিলেন ভিনিসিউস জুনিয়র। বিশ্বকাপের সবগুলো আসরে অংশ নেয়া ব্রাজিলের হয়ে গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে গোল করার রেকর্ড রয়েছে কেবল ৪ জনের। ১৯৭০ সালে জাইরজিনহো, ১৯৯৪ সালে রোমারিও এবং ২০০২ সালে রোনালদো-রিভালদো জুটি এই রেকর্ড তৈরি করেন। পঞ্চম খেলোয়াড় হিসেবে এই তালিকায় যুক্ত হলেন ভিনি।
পরপর ৩ ম্যাচে ভিনির এই গোল একটি পরিসংখ্যানকে সামনে এনেছে, যে পরিসংখ্যান কিছুটা হলেও স্বস্তির বার্তা দেবে ব্রাজিলিয়ান সমর্থকদের।
ইতিহাস বলছে, গ্রুপ পর্বের ৩ ম্যাচে ব্রাজিলিয়ান কোনো খেলোয়াড় গোল করলে ব্রাজিল বিশ্বকাপ জেতে। ১৯৭০ সালে জাইরজিনহো এবং ১৯৯৪ সালে রোমারিও গ্রুপ পর্বের ৩ ম্যাচে গোল করার পর বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেন। ২০০২ সালে সেই ইতিহাসের পুনরাবৃত্তি করেন রোনালদো এবং রিভালদো।
যদি ইতিহাসের এই ধারাটি অব্যাহত থাকে, তবে এবার ভিনিসিউসের ব্রাজিল শিরোপা জিততে পারে। তবে সেটি করতে হলে এখনও কঠিন পরীক্ষা দিতে হবে সেলেসাওদের। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গ্রুপ পর্ব পার করলেই পরের রাউন্ডে চ্যালেঞ্জিং সময় শুরু হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন