প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম, ১০ অক্টোবর, ২০২৬ : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার ৩১ দফার আলোকে দেশের পুনর্গঠন কার্যক্রমে নিয়োজিত রয়েছে। জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে ইতোমধ্যে সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি অসহায় পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
আজ ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বিষয়টি উল্লেখ করেন। উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা কার্যালয় এই কর্মসূচির আয়োজন করেছে।
সরোয়ার আলমগীর আরও বলেন, ফ্যামিলি কার্ডের সাথে সম্পর্কিত বিভিন্ন ধরনের অনিয়ম ও অভিযোগের তথ্য পাওয়া যাচ্ছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সকলের সতর্কতা ও দায়িত্বশীলতা প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহিম। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আচার্য্য।
প্রশিক্ষণের প্রথম ব্যাচে ফটিকছড়ি ও উত্তর ফটিকছড়ি এলাকার ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। তাদের মধ্যে প্রতি এলাকার একজন সুপারভাইজার এবং ১৪ জন তথ্য সংগ্রহকারী রয়েছেন। মোট পাঁচটি ব্যাচে এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হবে।
প্রাথমিকভাবে উপজেলার পাইন্দং ইউনিয়ন এবং উত্তর ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের নির্ধারিত ওয়ার্ডে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন