প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকরা জানান, সকালে কারখানায় প্রবেশ করে কাজ শুরু করেন তারা। কাজের ফাঁকে কারখানার সাপ্লাইয়ের পানি পান করার কিছুক্ষণ পরই চতুর্থ তলায় কয়েকজন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাদের মাথা ঘুরে পড়ে যাওয়া ও বমিসহ নানা শারীরিক অস্বাভাবিকতা দেখা দেয়। ধীরে ধীরে অন্যান্য ফ্লোরের শ্রমিকরাও একইভাবে অসুস্থ হতে থাকেন।
কারখানার শ্রমিক জাহিদ, মাজেদুল ও তন্নি আক্তার জানান, তারা প্রতিনিয়ত কারখানার সাপ্লাইয়ের পানিই পান করেন। আজও সেই পানি পান করার পর সবার মধ্যে এমন অস্বাভাবিকতা দেখা দেয়। দুই শতাধিক শ্রমিক মাথা ঘুরে ফ্লোরে পড়ে যান। অনেকেই বমি করতে থাকেন এবং অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। অনেককে কারখানার ভেতরেও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। জানা গেছে, অসুস্থদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ অবস্থায় বহু শ্রমিককে হাসপাতালে আনা হয়েছে। রোগীর সংখ্যা এত বেশি যে হাসপাতালে জায়গা হচ্ছে না। একের পর এক রোগী আসছেন এবং আমরা সাধ্যমতো তাদের চিকিৎসা দিচ্ছি।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন