প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
"যুব সমাজকে বাঁচাও, জাতিকে বাঁচাও" এই শ্লোগানকে সামনে রেখে মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার আহ্বানে নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে ‘ইউথ অ্যাগেইনস্ট ড্রাগস’ (Youth Against Drugs) সাইক্লিং র্যালি। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী শহর শাখার আয়োজনে আজ বৃহস্পতিবার (২৫ জুন, ২০২৬) সকাল ৭টায় এই র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে শহীদ ভুলু স্টেডিয়াম এলাকা ঘুরে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সাইক্লিং র্যালিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় যুবকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাহবুব এবং নোয়াখালী শহর সেক্রেটারি মো: বোরহান উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল মাহবুব বলেন, মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না, বরং তার পরিবার ও পুরো সমাজকেও অন্ধকারের দিকে ঠেলে দেয়। আমাদের যুব সমাজকে এই মরণনেশা থেকে বাঁচাতে হলে ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার কোনো বিকল্প নেই। আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে এই লড়াই চালিয়ে যাব, ইনশাআল্লাহ।
র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড ও শ্লোগান সংবলিত ফেস্টুন বহন করেন, যা পথচারীদের নজর কাড়ে এবং মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার চেষ্টা করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন