প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিছু নেতা জামায়াতে ইসলামীর পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছেন—এমন অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি দাবি করেছেন যে, জামায়াতের মস্তিষ্ক দ্বারা এনসিপি পরিচালিত হচ্ছে।
আজ রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রাশেদ খান এসব মন্তব্য করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তাকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন বলে অভিযোগ করেছেন রাশেদ। তিনি উল্লেখ করেছেন, 'আমাকে তার পছন্দ হচ্ছে না, কারণ আমি তার প্রত্যাশিত বক্তব্য দিচ্ছি না। আমি যদি জামায়াতের দ্বিচারিতাগুলো তুলে না ধরে অনেকের মত চুপ থাকতাম কিংবা প্রশংসা করতাম, তবে হয়তো তিনি আজকে আমার প্রশংসা করতেন।'
রাশেদ খান জানিয়েছেন, টকশোতে যখন তাকে কেউ আক্রমণ করেন তখনই তিনি কাউন্টার দেন। তিনি বলেন, 'ইতোপূর্বে জামায়াত-শিবিরের কেউ যখন আমাকে নব্য বিএনপি বলেছে, আমি তখন তাকে বলেছি, আপনাদের আমিরও একসময় জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন। এরপরে সহআলোচকের মুখে কুলুপ এঁটে গিয়েছে। আপনি আমাকে ইট মেরে প্রতিক্রিয়া হিসেবে পাটকেল মারাও শেখাচ্ছেন।'
ফেসবুক পোস্টে রাশেদ খান আরও বলেন, 'যারা প্রধানমন্ত্রী, তার পরিবার ও মন্ত্রীদের নিয়ে যাচ্ছেতাই বলে, আজ জামায়াত আমির তাদের ভূয়সী প্রশংসা করেছেন। তার মানে, রাজনৈতিক পরিবেশকে জামায়াতের পরামর্শেই নষ্ট করছে এনসিপির কতিপয় ব্যক্তি।' এর আগে রাশেদ খান বলেছিলেন, 'জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে এনসিপি!' জামায়াত আমির এই বক্তব্যের মাধ্যমে তার সেই বক্তব্য প্রমাণ করেছেন বলে দাবি করেছেন রাশেদ খান। এজন্য তিনি জামায়াত আমিরকে ধন্যবাদও জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন