প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিলিস্তিনের গাজা ভূখণ্ড, যা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেখানে জরুরি মানবিক সহায়তা এবং ঘরবাড়ি পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি জার্মানির পক্ষ থেকে জোরালো আহ্বান জানানো হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বার্লিনে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোসেফ হিন্টারসেহার এই আহ্বান জানান।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “একটি দখলদার শক্তি হিসেবে অবরুদ্ধ অঞ্চলে ত্রাণ পৌঁছানো নিশ্চিত করা ইসরায়েলের আন্তর্জাতিক ও আইনি দায়িত্ব।” তিনি আরও উল্লেখ করেন যে, গাজার মানবিক পরিস্থিতিতে সামান্য উন্নতি দেখা গেলেও, সামগ্রিক অবস্থা এখনও অত্যন্ত উদ্বেগজনক এবং ধ্বংসস্তূপ সরিয়ে পুনর্নির্মাণের কাজ ত্বরান্বিত করার বিষয়টি এখনও সমাধান হয়নি।
শীতকাল ঘনিয়ে আসার আগে গৃহহীনদের আবাসন সংস্থানের ওপর গুরুত্ব আরোপ করে হিন্টারসেহার ইসরায়েলকে অনুরোধ করেন যে, তারা যেন 'ইরেজ' (Erez) ক্রসিংয়ে জার্মানির প্রদান করা মিলিটারী কার্গো স্ক্যানারগুলো ব্যবহার করে। তিনি জানান, বেসামরিক ও সামরিক উভয় কাজে ব্যবহারযোগ্য (Dual-use) পুনর্নির্মাণ সামগ্রী দ্রুত ও নিরাপদে গাজায় পাঠাতে এ স্ক্যানারগুলো অত্যন্ত সহায়ক হবে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া অব্যাহত ইসরায়েলি বিমান ও সামরিক অভিযানে অবরুদ্ধ গাজা ভূখণ্ডের অবকাঠামো প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক সম্প্রদায় আশঙ্কা করছে যে, অবিলম্বে প্রয়োজনীয় নির্মাণসামগ্রী ও ত্রাণ সহায়তা না পৌঁছালে আসন্ন শীতে পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন