প্রিন্ট এর তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ০৯:৪৪ এম || প্রকাশের তারিখঃ ২০ই জুন, ২০২৬ইং; ০২:৫১ পি.এম
গৌরীপুরে এসএসসি ৯৭ ব্যাচের ৩০বছরপূর্তি উৎসব
ময়মনসিংহের গৌরীপুরে ‘এসো মিলি প্রাণের উৎসবে’ প্রতিপাদ্য নিয়ে এসএসসি ৯৭ব্যাচের ৩০বছরপূর্তি উপলক্ষ্যে সম্প্রীতির বন্ধন ৯৭ সোসাইটির (এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯ ব্যাচের পরীক্ষার্থীদের সংগঠন) উদ্যোগে শনিবার ২০ জুন বেলা ১১ টায় গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে মিলনমেলা, স্মৃতিচারণ ও প্রারম্ভিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত বন্ধুদের নিয়ে স্মৃতিচারণ ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্প্রীতির বন্ধন ৯৭ সোসাইটির সভাপতি ও সিধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হারুন অর রশিদ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও কেন্দুয়া কৃষি বিভাগের উপসহকারী কৃষি অফিসার সুমন চন্দ্র সরকার। স্বাগত বক্তব্য রাখেন ক্লাব ৯৭ গৌরীপুরের সাধারণ সম্পাদক ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।
স্কুল ও কলেজ ক্যাম্পাসের স্মৃতিময় দিনলিপি ও বন্ধুত্বে শক্তি বন্ধুত্বে মুক্তি অগ্রযাত্রায় সমৃদ্ধি বিষয়ে আলোচনায় অংশ নেন ৯৭ব্যাচের বন্ধু গৌরীপুর রূপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আমিনুল ইসলাম রতন, মুক্তিযোদ্ধা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, গৌরীপুর সদর ইউনিয়নের প্রশাসনিক অফিসার কামরুল ইসলাম, বোকাইনগর ইউনিয়নের প্রশাসনিক অফিসার লিটন মিয়া, বেসরকারি কোম্পানীর সিনিয়র অফিসার জাকির হোসেন, গৌরীপুর পল্লী বিদ্যুতের কর্মকর্তা সাইফুল ইসলাম, গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শামছুন নাহার, ব্যবসায়ী জিয়ারুল ইসলাম, আবু জাফর মো. সাদেক, শ্যামল ঘোষ, দি চাইল্ড ব্লোজম কিন্ডারগার্টেনের শিক্ষক নার্গিস সুলতানা প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"