ঢাকা শনিবার, ১৬ই মে, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বঙ্গাব্দ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিজরী
শনিবার, ১৬ই মে, ২০২৬ইং ০২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বাং

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে দুই দিন ছুটিসহ আকর্ষণীয় সুবিধা


ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে দুই দিন ছুটিসহ আকর্ষণীয় সুবিধা

ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের বৃহৎ বেসরকারি বিমান সংস্থাটি বিজনেস অ্যানালিস্ট বিভাগের এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। লোকবল নিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স আবারো নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। ফাইল ছবি মহানগর ডেস্ক ১ মিনিটে পড়ুন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স পদের নাম: এক্সিকিউটিভ বিভাগ: বিজনেস অ্যানালিস্ট পদসংখ্যা: নির্ধারিত নেই শিক্ষাগত যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কম্পিউটার সাইন্স অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা: বিজনেস প্রসেস ম্যাপিং এবং রিকোয়ারমেন্ট গ্যাদারিংয়ে দক্ষতা অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করার জন্য আগ্রহীরা আবেদন করতে পারবেন। আরও পড়ুন: এসএসসি পাসেই এনজিওতে চাকরি, বেতন ২২ হাজার টাকা চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ঢাকা বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: সপ্তাহে ২ দিন ছুটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, স্বাস্থ্য বিমা, কোম্পানির নীতিমালা অনুযায়ী বিনামূল্যে বিমান টিকিট। আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে প্রবেশ করুন। ০৫ মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ মে পর্যন্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুপার দামও বাড়ল, ভরিতে কত পড়বে?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৬ই মে, ২০২৬ ইং

১০:২৪ এম


রুপার দামও বাড়ল, ভরিতে কত পড়বে?

দেশের বাজারে রুপার দাম বাড়ানো হয়েছে। টানা ২ কমানোর পর এবার ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৬৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এ তথ্য এক বিজ্ঞপ্তিতে বুধবার (৬ মে) সকালে প্রকাশ করেছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে পৌঁছেছেন ৪৭ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ১০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৬ই মে, ২০২৬ ইং

১০:২৬ এম


সৌদিতে পৌঁছেছেন ৪৭ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ১০

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১২০টি হজ ফ্লাইটের মাধ্যমে ৪৭ হাজার ৪০ জন হাজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি মাধ্যমে গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি মাধ্যমে ৪২ হাজার ৯৬৯ জন। এখন পর্যন্ত হজে গিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। আজ বুধবার (৬ মে) সকালে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

হজের বুলেটিনে বলা হয়েছে, ১০ জন মৃতদের মধ্যে মক্কায় ৮ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন। মারা যাওয়া হাজীদের মধ্যে মহিলা রয়েছেন দুই জন।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৫টি ফ্লাইটের মাধ্যমে ২২ হাজার ৩৮ জন, সৌদি এয়ারলাইনসের ৪৪টি ফ্লাইটের মাধ্যমে ১৬ হাজার ৫০৮ জন এবং ফ্লাইনাসের ২১টি ফ্লাইটের মাধ্যমে ৮ হাজার ৪৯৪ জন যাত্রী সৌদি আরবে গেছেন।

চলতি বছরে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এবার ৬৬০টি এজেন্সি এই কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। হজ পালনের পর আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আগামী ৩০ জুন শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ফরম পূরণ শুরু ১৩ মে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৬ই মে, ২০২৬ ইং

১০:২৮ এম


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ফরম পূরণ শুরু ১৩ মে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এই ফরম পূরণের কার্যক্রম আগামী ১৩ মে থেকে অনলাইনে শুরু হবে।

মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী ছাড়া বিভিন্ন বর্ষের অনিয়মিত শিক্ষার্থী, গ্রেড উন্নয়ন এবং বিশেষ সুবিধাপ্রাপ্ত শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১১ জুনের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। পূরণ করা আবেদন ফরম সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার পর কলেজ কর্তৃপক্ষ ১৪ মে থেকে ১৫ জুনের মধ্যে তথ্য নিশ্চয়ন সম্পন্ন করবেন।

পরীক্ষার্থীদের ফি দানের বিষয়ে জানানো হয়েছে যে, ‘সোনালী সেবা’ এর মাধ্যমে আগামী ১৭ জুন থেকে ১৮ জুন বিকেল ৪টা পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রতি পূর্ণ পত্রের ফি ৩০০ টাকা, ইনকোর্স ফি ৪৫০ টাকা এবং কেন্দ্র ফি ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অকৃতকার্য (ফেল) শিক্ষার্থীদের জন্য ৫ হাজার টাকা বিশেষ ফি নির্ধারণ করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়েছে যে, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট (ems.nu.ac.bd) থেকে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফরম ডাউনলোড করতে পারবেন। ফরম ডাউনলোডের সময় বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে।

গ্রেড প্রমোশনের ক্ষেত্রে বলা হয়েছে, ১ম বর্ষ থেকে ২য় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য সব পরীক্ষায় অংশ নিয়ে অন্তত ৫০ শতাংশ তাত্ত্বিক কোর্সে ন্যূনতম ‘ডি’ গ্রেড পেতে হবে।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তামিল রাজনীতিতে নতুন সমীকরণ, বিজয়ের মন্ত্রিসভায়কি দেখা যাবে কংগ্রেসকে?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৬ই মে, ২০২৬ ইং

১০:৩০ এম


তামিল রাজনীতিতে নতুন সমীকরণ, বিজয়ের মন্ত্রিসভায়কি দেখা যাবে কংগ্রেসকে?

ভারতের তামিলনাড়ু রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দীর্ঘদিনের ডিএমকে ও এআইএডিএমকের রাজনৈতিক আধিপত্যের মধ্যে এবার উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণী অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে দলটিকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে কংগ্রেসের সংসদ সদস্য শশিকান্ত সেন্টিল জানিয়েছেন, কংগ্রেসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি টিভিকেকে সরকার গঠনে সমর্থনের অনুমোদন দিয়েছে। তাঁর ভাষায়, “হ্যাঁ, সরকার গঠনে টিভিকেকে সমর্থন দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক সম্মতি দেওয়া হয়েছে।”

দলীয় সূত্রের তথ্য অনুযায়ী প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে যে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুরু থেকেই টিভিকেকে সমর্থনের পক্ষে ছিলেন। তবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে চেয়েছিলেন, এই সিদ্ধান্ত যেন দিল্লির কেন্দ্রীয় leadership এর বদলে তামিলনাড়ু কংগ্রেস কমিটি থেকে নেওয়া হয়। পরে গভীর রাতে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে টিএনসিসিকে সরকার গঠনে টিভিকেকে সমর্থনের অনুমতি দেওয়া হয়।

রাজনৈতিক সূত্রগুলো আরো জানিয়েছে, বিজয়ের সম্ভাব্য মন্ত্রিসভায় কংগ্রেস দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পাওয়ার আশা করছে। এ নিয়ে কংগ্রেস নেতা গিরিশ চোদাঙ্কর ও প্রবীণ চক্রবর্তী নিয়মিতভাবে টিভিকের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

তবে সমর্থনের পাশাপাশি কংগ্রেস একটি গুরুত্বপূর্ণ শর্তও দিয়েছে। কংগ্রেস চায়, টিভিকে যেন এনডিএ বা তাদের কোনো শরিক দলের সঙ্গে, বিশেষ করে এআইএডিএমকের সঙ্গে, কোনো ধরনের জোট না করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তামিলনাড়ুতে বিজেপি-সমর্থিত জোটকে দূরে রাখতেই কংগ্রেস এই অবস্থান বজায় রেখেছে।

এদিকে সরকার গঠনের জন্য টিভিকে প্রধান বিজয়কে আনুষ্ঠানিকভাবে রাজ্যপালের কাছে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানাতে হবে। এরপর সাংবিধানিক প্রক্রিয়া শেষে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবেন।

নির্বাচনে সাফল্যের পর মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিজয়ের প্রথম প্রতিক্রিয়া প্রকাশ করেন। দীর্ঘ তামিল ভাষার পোস্টে তিনি বলেন, টিভিকের বর্তমান অবস্থানে পৌঁছানো সহজ ছিল না। তিনি দাবি করেন, দল গঠনের পর থেকেই নানা সমালোচনা ও বাধার মুখে পড়তে হয়েছে।

বিজয় লেখেন, “আমরা একা দাঁড়িয়েছি এবং মানুষের ওপর বিশ্বাস রেখেছি। অপমান ও সমালোচনার মধ্যেও তামিলনাড়ুর মানুষ সবসময় আমাদের পাশে থেকেছে।” তিনি আরো জানান, এই ফলাফল শুধু একটি দলের বিজয় নয়, বরং গণতন্ত্রেরও জয়।

দক্ষিণ ভারতের জনপ্রিয় এই অভিনেতা তাঁর সমর্থক, দলীয় সংগঠক এবং অনলাইন প্রচারকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান। তাঁর মতে, সাধারণ মানুষের সমর্থনই টিভিকের এই উত্থানের মূল শক্তি।

তামিলনাড়ুর রাজনীতিতে নতুন এই সমীকরণ রাজ্যের ভবিষ্যৎ ক্ষমতার ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিশেষ করে চলচ্চিত্র জগতের জনপ্রিয় মুখ হিসেবে বিজয়ের রাজনৈতিক উত্থান এখন জাতীয় পর্যায়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তথ্যসূত্র : এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিঃ
ফজর ০৩:৫২
জোহর ১১:৫৬
আসর ০৪:৩৩
মাগরিব ০৬:৩৪
ইশা ০৭:৫৩
সূর্যোদয় : ০৫:১৬ সূর্যাস্ত : ০৬:৩৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%