প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুরের শাহবাজপুর কাচারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আওলাদ হোসেনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে সহকারী শিক্ষক মোহাম্মদ আওলাদ হোসেন তার লিখিত বক্তব্যে বলেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন সম্পর্কিত বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদা জাহান শাপলা তার বিরুদ্ধে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা ছড়িয়ে দিয়েছেন। তিনি অভিযোগ করেন যে, এর মাধ্যমে তার সামাজিক মর্যাদা হেয় করার মানসে এটি করা হচ্ছে।
আওলাদ হোসেন বলেন, গত ২৮ জুন বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম, সরকারি বরাদ্দ এবং এফডিআরের অর্থের হিসাব জানতে গেলে তিনি ও সংশ্লিষ্টরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিকট এই হিসাব জানতে চেয়েছিলেন। কিন্তু তিনি কোনো হিসাব প্রদানের জন্য প্রস্তুত ছিলেন না। একপর্যায়ে, তাকে ক্ষুব্ধ হয়ে বিদ্যালয় ত্যাগ করার সময় উপস্থিত অন্য ব্যক্তিরা তাকে থামানোর চেষ্টা করলে তার ভ্যানিটি ব্যাগের ফিতা ছিঁড়ে যায়। এরপরও তিনি কোনো আর্থিক হিসাব না দিয়েই বিদ্যালয় ছেড়ে আসেন।
আওলাদ হোসেন অভিযোগ করেন যে, বিদ্যালয়ের অর্থের হিসাব সরবরাহ না দেওয়া এবং সম্ভাব্য অনিয়মের বিষয়টি আড়াল করার উদ্দেশ্যে তাকে লাঞ্ছিত করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে।
তিনি এ ধরনের ভিত্তিহীন ও মানহানিকর প্রচারণার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন