প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এবারের বিশ্বকাপের প্রথম উচ্চ ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল এবং মরক্কো। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ নিয়ে হাজির হচ্ছে গত আসরের সেমিফাইনালিস্ট মরক্কো। কার্লো আনচেলত্তির ব্রাজিলের শক্তির জায়গা যদি হয় আক্রমণভাগ, তবে মোহামেদ ওয়াহবির দলের শক্তির জায়গা হচ্ছে সুশৃঙ্খল রক্ষণভাগ।
রোববার (১৪ জুন) গ্রুপ সি'র উদ্বোধনী ম্যাচে ব্রাজিল তাদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়রকে পাচ্ছে না। ফলে ভিনিসিউস জুনিয়রই আনচেলত্তির দলের আক্রমণভাগের প্রধান ভরসা হিসেবে খেলবেন। মরক্কোর বিপক্ষে ব্রাজিল ৪-৩-৩ ফর্মেশনে খেলতে নামছে।
মরক্কোর বিপক্ষে আনচেলত্তি, মিশরের বিপক্ষে খেলা শেষ প্রীতি ম্যাচের একাদশকে প্রায় অক্ষত রেখেছেন। শুধুমাত্র ইনজুরির কারণে ছিটকে যাওয়া ওয়েসলির জায়গায় গ্যাব্রিয়েল ম্যাগালহেস একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন।
ব্রাজিলের একাদশ হচ্ছে:
গোলরক্ষক: অ্যালিসন;
ডিফেন্ডার: ইবানেজ, মার্কুইনিয়োস, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, ডগলাস সান্তোস;
মিডফিল্ডার: ক্যাসেমিরো, ব্রুনো গিমারেইস, লুকাস পাকেতা;
ফরোয়ার্ড: ভিনিসিউস জুনিয়র, ইগর থিয়াগো, রাফিনিয়া।
ফর্মেশন: ৪-৩-৩
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন