প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপে ব্রাজিলের দুটি গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেলেসাওরা দুই ম্যাচে চার পয়েন্ট অর্জন করে ‘সি’ গ্রুপের শীর্ষস্থানে অবস্থান করছে। তবে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিলের ক্যাম্পে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
আগামী বুধবার স্কটিশ দলের বিরুদ্ধে ড্র করলেই ব্রাজিলের জন্য শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হবে। আর যদি তারা জিততে পারে, তখন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচে তিন খেলোয়াড়ের নিষেধাজ্ঞার শঙ্কা রয়েছে। তাদের মধ্যে একজন হলুদ কার্ড পেলেই শাস্তি ভোগ করার সম্ভাবনা রয়েছে।
মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচ ও হাইতির বিপক্ষে জয়লাভের পর ইবানেজ, কাসেমিরো ও ডগলাস সান্তোস সকলেই একটি করে হলুদ কার্ড পেয়েছেন। আরেকটি হলুদ কার্ড পেলে তাদের নিষেধাজ্ঞায় পড়তে হবে।
বিশ্বকাপে ম্যাচের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে, ফিফা হলুদ কার্ড ও শাস্তির নিয়মে একটি বড় পরিবর্তন করেছে। নতুন নিয়ম অনুসারে, খেলোয়াড়দের জমে থাকা হলুদ কার্ড দুটি ধাপে মুছে ফেলা হবে। গ্রুপ পর্ব শেষ হলে এবং নকআউট পর্ব শুরু হওয়ার সময়, আগের কার্ডগুলো বাতিল হয়ে যাবে। এছাড়া কোয়ার্টার ফাইনাল ম্যাচের পূর্বেও খেলোয়াড়দের কার্ডের হিসাব নতুন করে শুরু হবে।
তবে, যদি কোনো খেলোয়াড় গ্রুপের শেষ ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পান, সেক্ষেত্রে তিনি প্রথম নকআউট রাউন্ডে নিষিদ্ধ থাকবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন