প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বেড়ে চলেছে। সাধারণত টানা বৃষ্টিতে বাতাসের মান উন্নত হয়। কিন্তু, এবার কয়েক দিনের বর্ষণের পরও মেগাসিটি ঢাকা বায়ুর মানে কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি। শহরের বায়ুর মান একটি সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) অনুযায়ী, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৮টার দিকে ঢাকার স্কোর ছিল ১৪১। এসময় বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ১১তম ছিল।
একই সময়ে দূষিত শহরের তালিকায় ১৮২ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। দ্বিতীয় অবস্থানে ১৭৯ স্কোর নিয়ে রয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, তৃতীয়স্থানে ১৭৮ স্কোর নিয়ে আছে যুক্তরাষ্ট্রের মিনেপলিস, চতুর্থ অবস্থানে কাতারের রাজধানী দোহা, যার স্কোর ১৬৭, আর পঞ্চমস্থানে রয়েছে কানাডার টরেন্টো, যার স্কোর ১৫৯।
বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণের মূল উৎস হলো যানবাহন থেকে নিঃসৃত কালো ধোঁয়া, নির্মাণ কাজের ধুলাবালি, ইটভাটা ও শিল্পকারখানার নির্গমন।
তাদের মতে, এসব উৎস থেকে দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ও টেকসই পদক্ষেপ না নিলে, বায়ুর মানে স্থায়ী উন্নতি আনা সম্ভব হবে না।
আইকিউএয়ারের স্কোর ০ থেকে ৫০ ভালো হিসেবে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি হিসেবে ধরা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ১০১ থেকে ১৫০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে, সেটিকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু অভিব্যক্তি হিসেবে মনে করা হয়।
এছাড়া, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এই অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখতে পরামর্শ দেয়া হয়ে থাকে। স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে হলে তাকে ‘ঝুঁকিপূর্ণ’ বলা হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন