প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জ থেকেকুমিল্লাগামী কুরিয়ার পার্সেলে আমের ক্যারেটে লুকিয়ে মাদক পাচারের সময় ১০০ বোতল এসকাফসহ (Eskuf) এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টা থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ আসমাউল হক ওরফে জুয়েল (২০)। তিনি শিবগঞ্জ উপজেলার হাউসনগর এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কানসাট বাজারস্থ শাপলা সিনেমা হলের সামনে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কুমিল্লা পাঠানোর উদ্দেশ্যে বুকিং করা আমের ক্যারেটের ভেতর কৌশলে লুকিয়ে রাখা ১০০ বোতল এসকাফ উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত আসমাউল হককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, সরকারের "জিরো টলারেন্স" নীতি বাস্তবায়নে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন