প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষার্থীরা কিছুদিন ধরে কুকুরের সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়ে অভিযোগ করে আসছিলেন। শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে অথবা ক্যাম্পাস সংলগ্ন এলাকায় স্বাভাবিকভাবে চলাচলে সমস্যা হচ্ছে এবং সম্প্রতি কুকুরের আক্রমণে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ অবস্থার প্রেক্ষিতে, কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য আইনসম্মত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা গেছে, কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সহায়তার মাধ্যমে একটি কুকুরের ভ্যাক্সিনেশন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায়, আগামী পরশু মঙ্গলবার থেকে ক্যাম্পাস এবং ক্যাম্পাস সংলগ্ন এলাকায় সকল কুকুরকে ভ্যাক্সিনেশনের আওতায় আনা হবে। এছাড়াও কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য যদি প্রয়োজন হয়, ধাপে ধাপে তাদের ক্যাস্ট্রেশন প্রক্রিয়া শুরুর কথাও জানানো হয়েছে। পুরো এই প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহায়তা করবে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ। এই উদ্যোগে আবাসিক এবং অনাবাসিক অনেক শিক্ষার্থী স্বস্তি প্রকাশ করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কুকুর ব্যবস্থাপনার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। আগামী মঙ্গলবার ২১ জুলাই থেকে ক্যাম্পাসের কুকুরগুলোকে ভ্যাক্সিনেশনের আওতায় আনা হবে এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইনি কোনো জটিলতা না থাকলে প্রয়োজনে তাদের ক্যাস্ট্রেশন করা হতে পারে।
কুকুর অন্যত্র সরিয়ে নেয়া হবে কিনা, এ বিষয়ে জানতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, বিভিন্ন অ্যানিম্যাল ওয়েলফেয়ার সংগঠনগুলোর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে এবং প্রয়োজনে MOU স্বাক্ষরের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকলে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন