প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজারবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফলে মোট ১০৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এই ১০৫ জন শিক্ষার্থীর মধ্যে সরকারি বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৫৬ জন এবং সাধারণ গ্রেডে ৩৫ জন বৃত্তি পেয়েছে। অন্যদিকে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ট্যালেন্টপুলে ৬ জন ও সাধারণ গ্রেডে ৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, সরকারি এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে মোট ১০৫ জন শিক্ষার্থী এই বছর বৃত্তি অর্জন করে উপজেলার শিক্ষা ক্ষেত্রে গৌরব বয়ে এনেছে।
প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে দেখা যায়, বালিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সর্বোচ্চ ১২ জন শিক্ষার্থীকে বৃত্তিপ্রাপ্ত করেছে। এর পাশাপাশি, মুনি মুকুর কিন্ডারগার্টেন থেকে ৯ জন, রামদিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৮ জন এবং বহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৭ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
এই সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মহলে এক আনন্দের পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টরা শিক্ষার্থীদের এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও ভালো ফলাফল ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন