প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ব্যাংক নগদ অর্থের ব্যবহার কমানো এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি ডিজিটাল লেনদেনের সুবিধাগুলো প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের কাছে পৌঁছে দিতে সম্প্রতি দেশব্যাপী বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন বাস্তবায়নে কাজ শুরু করেছে।
এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানকে আহ্বায়ক করে গঠিত স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠক গত সোমবার (২২ জুন) অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে অংশগ্রহণ করেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিগণের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতিনিধি এবং মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।
বৈঠকে গভর্নর বাংলা কিউআরের মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয় সংশ্লিষ্ট ফি ও চার্জ গ্রহণের উদ্যোগ বাস্তবায়নের জন্য গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি দেশে বাংলা কিউআরের ব্যবহারকে জনপ্রিয় করতে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত প্রতিনিধিরা বাংলা কিউআর ভিত্তিক লেনদেনের সম্প্রসারণের পাশাপাশি ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন