প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবফ আবারো জানিয়েছেন যে, হরমুজ প্রণালী তেহরানের অধীনে পরিচালিত হবে। মার্কিন-ইসরাইলি যুদ্ধ শেষ করার লক্ষ্যে ইসলামিক প্রজাতন্ত্রের ওপর অনুষ্ঠিত আলোচনার পর তিনি এই মন্তব্য করেছেন। এ তথ্য দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
আইআরএনএ-এর তথ্যমতে, আলোচনার পর গালিবফ বলেছেন, ‘হরমুজ প্রণালী আর কখনো তার যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে না এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি ইসলামিক প্রজাতন্ত্র ইরানের অধীনে পরিচালিত হবে।’
শুধু তাই নয়, গালিবফের টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে তিনি বলেছেন, সুইজারল্যান্ডের বিলাসবহুল রিসোর্ট বার্গেনস্টকে অনুষ্ঠিত আলোচনায় ‘ভালো সাফল্য’ অর্জিত হয়েছে।
তিনি জানান, ‘আমার মতে, এই সফরে ভালো সাফল্য এসেছে, বিশেষ করে প্রণালী বিষয়ক আলোচনা, লেবানন আলোচনা, তেল ছাড়ের প্রশ্ন এবং জব্দকৃত তহবিল ছাড়ানোর বিষয়টিতে।’
গত রোববার মধ্যপ্রাচ্যে সংঘাতের অবসানের লক্ষ্যে সুইজারল্যান্ডে প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হয়। এর পর ইরান ও যুক্তরাষ্ট্র সোমবার গুরুত্বপূর্ণ নৌপথটি খোলা রাখতে এবং লেবাননে যুদ্ধ বন্ধ করতে যোগাযোগ ব্যবস্থা স্থাপনে সম্মত হয়েছে বলে মধ্যস্থতাকারীরা জানিয়েছেন।
এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সোমবার জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছে।
চুক্তির অংশ হিসেবে তেহরান, ওয়াশিংটনের কাছ থেকে এক ধরনের নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং সেইসাথে জব্দকৃত সম্পদ ছাড় পাবে বলে জানানো হয়েছে।
সূত্র: ডন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন