প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভাঙচুর ও মারামারির ঘটনার প্রেক্ষিতে ৬৬ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এই ঘটনার মধ্যে ৬ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. আবু হাসান স্বাক্ষরিত একটি অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।
মোট ৬৬ জন শিক্ষার্থীকে চারটি ক্যাটাগরিতে শাস্তির আওতায় আনা হয়েছে। অফিস আদেশ অনুযায়ী জানা যায়, উচ্ছৃঙ্খল আচরণের কারণে ৮ জন শিক্ষার্থীকে হল থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে এবং প্রত্যেককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও, ক্যাম্পাসে ভীতিকর পরিবেশ সৃষ্টি করার জন্য ৬ শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম এবং হল থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এই শিক্ষার্থীদের প্রত্যেকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। তাদের মধ্যে কাউকে ভবিষ্যতে আবাসিক হলে বরাদ্দ প্রদান করা হবে না।
অন্যদিকে অস্ত্র হাতে রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুরের অভিযোগে ৪৬ জন শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম ও হল থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং এই শিক্ষার্থীদের ভবিষ্যতে আবাসিক হলে বরাদ্দ দেওয়া হবে না। একই সাথে, কর্তব্য পালনরত অবস্থায় সহকারী প্রক্টরের ওপর আক্রমণের জন্য ৬ জন শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে হাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান জানান, তদন্ত কমিটির প্রেক্ষিতে যাচাই-বাছাই করে এই বহিষ্কার কার্যক্রম করা হয়েছে। তবে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন