প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) একটি প্রতিনিধিদল মিলিত হয়।
দুর্যোগ প্রস্তুতি এবং ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও জোরদার করতে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)’র সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে।
আজ, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)’র প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এই আগ্রহের কথা জানান।
আইআরসির প্রতিনিধিদলে নেতৃত্ব দেন সংস্থাটির এশিয়া অঞ্চলের উপ-আঞ্চলিক পরিচালক হাসিনা রহমান। এ সময় সংস্থাটির আঞ্চলিক অ্যাডভোকেসি বিশেষজ্ঞ ও অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশনস প্রধান শাবিরা নুপুরও উপস্থিত ছিলেন।
বৈঠকে দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো উভয় পক্ষ আলোচনা করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হুমায়ুন কবির বলেন, সমঝোতা স্মারকের মাধ্যমে আনুষ্ঠানিক অংশীদারিত্ব প্রতিষ্ঠা বাংলাদেশের দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচিকে আরও শক্তিশালী করে তুলতে সহায়ক হতে পারে।
তিনি আরো বলেন, যদি দুর্যোগ মোকাবিলায় জনগণের সক্ষমতা বৃদ্ধি পায়, সচেতনতা জোরদার হয় এবং তৃণমূল পর্যায়ে সহনশীলতা গড়ে তোলা যায়, তবে প্রাণহানি ও জীবিকার ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
আলোচনায় দুর্যোগ-পূর্ব প্রস্তুতি জোরদার করা, জনসচেতনতা বৃদ্ধি এবং জলবায়ুজনিত দুর্যোগ ও অন্যান্য জরুরি পরিস্থিতি মোকাবেলায় কমিউনিটির সক্ষমতা বাড়ানোর গুরুত্বও তুলে ধরা হয়।
উভয় পক্ষ টেকসই সহনশীলতা গড়ে তোলা এবং বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা অগ্রাধিকার বাস্তবায়নে যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে।
তারা দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত ভবিষ্যৎ ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের সক্ষমতা আরও জোরদার করতে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠক বাংলাদেশ ও আইআরসির মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন