প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলতি বছরের শুরুতে নিজের গ্রেপ্তারের পূর্বে পুলিশের দ্বারা নেওয়া তল্লাশি পরোয়ানা (সার্চ ওয়ারেন্ট) বাতিল করার জন্য লন্ডনের হাইকোর্টে আইনি চ্যালেঞ্জ করেছেন যুক্তরাজ্যের সাবেক রাজপুত্র অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর। দেশটির বিচার বিভাগ নিশ্চিত করেছে যে, টেমস ভ্যালি পুলিশের বিরুদ্ধে অ্যান্ড্রুর দায়ের করা এই আবেদনটি নিয়ে আগামী বৃহস্পতিবার লন্ডনের একটি আদালতে রুদ্ধদ্বার শুনানি অনুষ্ঠিত হতে পারে।
গত ১৯ ফেব্রুয়ারি, ৬৬ বছর বয়সী অ্যান্ড্রুকে গ্রেপ্তার করে পুলিশ, যিনি যুক্তরাজ্যের ট্রেড এম্বাসি বা বাণিজ্যদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে প্রয়াত মার্কিন অপরাধী জেফরি অ্যাপস্টাইনের সাথে সংবেদনশীল তথ্য শেয়ার করার অভিযোগে আটক করা হয়েছিল। রাজকীয় পদে থাকাকালীন সরকারি ক্ষমতার অপব্যবহারের (মিসকন্ডাক্ট ইন পাবলিক অফিস) অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। যদিও ওই দিনই জামিনে মুক্তি পান, পুলিশি তদন্ত এখনও চলমান রয়েছে। তবে অ্যান্ড্রু শুরু থেকেই সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন।
গত বছর জেফরি অ্যাপস্টাইনের সাথে বিতর্কিত সম্পর্কের কারণে অ্যান্ড্রুকে তার সমস্ত রাজকীয় খেতাব ও উপাধি থেকে বঞ্চিত করা হয়। তদন্তের অংশ হিসেবে পুলিশ রাজকীয় এস্টেটের অন্তর্গত স্যান্ড্রিংহাম এবং উইন্ডসরের 'রয়্যাল লজ'-এ অ্যান্ড্রুর সাবেক বাসভবনে ব্যাপকভাবে তল্লাশি চালিয়েছিল।
যুক্তরাজ্যের বিচার বিভাগের প্রেস অফিস জানিয়েছে, সেন্ট্রাল ক্রিমিনাল কোর্ট থেকে ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি ইস্যু করা সার্চ ওয়ারেন্ট বাতিলের উদ্দেশ্যে অ্যান্ড্রু এই জুডিশিয়াল রিভিউ আবেদনটি করেছেন। আগামী বৃহস্পতিবারের শুনানিতে পুলিশ আদালতের নথিপত্রে সর্বসাধারণের প্রবেশাধিকার সীমিত করার যে আবেদন জানিয়েছে, সেটিই মূলত পর্যালোচনা করা হবে।
এ বিষয়ে টেমস ভ্যালি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, "সরকারি পদে থাকাকালীন অপব্যবহারের বিষয়ে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে পূর্বে ইস্যুকৃত পরোয়ানা সংক্রান্ত আইনি লড়াইয়েও আমরা নিয়োজিত আছি। বিষয়টি যেহেতু বিচারাধীন, তাই আপাতত কোনো মন্তব্য করা সমীচীন হবে না।" সূত্র: আল জাজিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন