প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লায় বিনামূল্যে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের জন্য হেপাটাইটিস বি পরীক্ষা আয়োজন করা হয়েছে।
এই আয়োজন কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুমিল্লা লিভার ক্লাবের সহযোগিতায় সম্পন্ন হয়। বুধবার কুমিল্লা শহরতলীর বারপাড়ায় অবস্থিত ময়নামতি মেডিকেল কলেজের মিলনায়তনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শতাধিক শিক্ষার্থী এই সেবা পেয়ে খুশি হন। কামাল হোসেন, জাহিদুল ইসলাম ও জাহানারা আক্তার জানান, দামি এই পরীক্ষাটি বিনামূল্যে পেয়ে তারা উপকারিতা পেয়েছেন। এছাড়া, তারা স্বল্পমূল্যে হেপাটাইটিস বি এর টিকাও গ্রহণ করেছেন।
কর্মসূচির উদ্বোধন করেন ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান রইস আবদুর রব। অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন ময়নামতি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা কামাল আজাদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম সরকার, অধ্যাপক হারুনুর রশিদ, অধ্যাপক দিদার হোসেন, কুমিল্লা লিভার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ ইজাজুল হক, সহযোগী অধ্যাপক ডা. নজরুল ইসলাম শাহীন, ক্লাবের সহ-সভাপতি লুৎফুল বারী চৌধুরী হিরু, সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ট্রেজারার আবদুল হালিম মোল্লা, নির্বাহী সদস্য সামসুজ্জামান মানিক এবং মহিউদ্দিন মোল্লা।
ক্লাব সভাপতি ডা. মোহাম্মদ ইজাজুল হক বলেন, "হেপাটাইটিস বি একটি মারাত্মক ভাইরাল সংক্রমণ, যা লিভারকে আক্রমণ করে। এতে লিভার সিরোসিস বা ক্যান্সারের কারণ হতে পারে। বাংলাদেশে বর্তমানে ৩০ শতাংশ মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত, যাদের অর্ধেকের লিভারে রয়েছে দীর্ঘমেয়াদী প্রদাহ বা ন্যাশ। এদের অনেকেই ভবিষ্যতে লিভার সিরোসিস বা ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন। কার্যকরী প্রতিষেধক হিসেবে হেপাটাইটিস বি ভ্যাকসিন গ্রহণ করা প্রতিরোধের প্রধান উপায়।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন