প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনের জন্য নিজেদের মেয়র প্রার্থী ঘোষণা করেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এনসিপি কার্যালয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় দলের আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এই ঘোষণা দেন।
নাহিদ ইসলামের ঘোষণার ভিত্তিতে, এনসিপির শাপলা কলি প্রতীকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হিসেবে লড়বেন নাসীরুদ্দীন পাটোয়ারী। অপরদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির হয়ে অংশগ্রহণ করবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মতবিনিময় সভায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণের পাশাপাশি ওয়ার্ড ভিত্তিক নাগরিক সমস্যা নিয়ে আলোচনা হয়। নাহিদ ইসলাম জুলাই শহীদ ও আহত পরিবারদের সঙ্গে সার্বক্ষণিক যুক্ত থাকার নির্দেশনা দেন এবং পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক কার্যক্রমের প্রতি কড়া নজরদারির নির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের এনসিপি সমর্থিত সম্ভাব্য দুই মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা সভায় অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন