প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিফার ব্যর্থ বেসরকারি বিনিয়োগ পরিকল্পনার কারণে পর্তুগালের কিংবদন্তি ফুটবলার লুইস ফিগো ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগের দাবি করেছেন। এই কিংবদন্তি, যিনি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতো দুই জনপ্রিয় দলের হয়ে খেলার সাফল্য অর্জন করেছেন, এমন দাবিটি করেন যখন ওয়েলস ও ইংল্যান্ড ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে নেন।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি বিবৃতিতে ফিগো ইনফান্তিনোর পদত্যাগের দাবি করেন। তিনি মন্তব্য করেন যে, ফিফার সভাপতির পদ থেকে ইনফান্তিনোর সরে দাঁড়ানো উচিত।
ফিগো বলেন, ‘আজ আমি ফুটবল জগতের অনেকের সঙ্গে একমত হয়ে জিয়ান্নি ইনফান্তিনোর ফিফা সভাপতির পদ থেকে পদত্যাগ দাবি করছি। যে পদটিকে মর্যাদার আসনে বসানোর জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটিই তিনি কলঙ্কিত করেছেন। তিনি মিথ্যা বলেছেন, মানুষকে বিভ্রান্ত করেছেন এবং ফুটবলের স্বার্থের বদলে নিজের স্বার্থ রক্ষার চেষ্টা করেছেন।’
তিনি আরও বলেন, ‘তিনি তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের, ঘনিষ্ঠ উপদেষ্টাদের এবং এই খেলার জন্য জীবন উৎসর্গ করা অধিকাংশ মানুষের সমর্থন হারিয়েছেন। এমনকি মনে হচ্ছে ফিফা পিস প্রাইজ বিজয়ী ডোনাল্ড ট্রাম্পের সমর্থনও তার আর নেই।’
ফিফা ও ইনফান্তিনোর পরিকল্পনা ছিল একটি বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান গঠন করা, যা ফিফার প্রধান প্রতিযোগিতাগুলো, বিশেষ করে বিশ্বকাপ পরিচালনা করবে। পরে বাইরের বিনিয়োগকারীরা সেই প্রতিষ্ঠানের অংশীদারিত্ব কিনতে পারবে। ইউরোপ, এএফসি, মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলো ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছিল। উয়েফা ও কনকাকাফ উভয়ই এই পরিকল্পনার সমালোচনা করে বিবৃতি দেয়।
এরপর ফিফা এই পরিকল্পনা থেকে সরে আসলেও উয়েফা ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দেয়। সংস্থাটি এই পরিকল্পনা সম্পর্কে জানতে পারার পর বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন