প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইংল্যান্ড ছেড়ে জন্মভূমি স্পেনে ফেরার নিশ্চিত সিদ্ধান্ত নিয়েছেন রদ্রি হার্নান্দেস। স্পেনের এই বিশ্বকাপ জয়ী অধিনায়ককে নিজেদের দলে নিতে স্প্যানিশ ফুটবলের দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা নিজেদের দরজা খোলা রেখেছিল।
এই তারকা মিডফিল্ডারের সঙ্গে দুই ক্লাবের সঙ্গেই আলোচনা হয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনি রিয়ালের মোটা অঙ্কের প্রস্তাব ফিরিয়ে কাতালান ক্লাব বার্সেলোনাকেই বেছে নিয়েছেন।
বার্সায় যোগ দেওয়ার বিষয়টি ইতিমধ্যেই তিনি নিশ্চিত করেছেন। পাশাপাশি তিনি নিজের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদের শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন।
রিয়ালের পরিচালকদের সঙ্গে কথা বলার সময় ক্লাবটির প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা প্রকাশ করেন রদ্রি।
সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেওয়ার ব্যাপারে তার মধ্যে শুরু থেকেই কিছুটা দ্বিধা কাজ করছিল, যা রিয়াল কর্তৃপক্ষও অনুধাবন করতে পেরেছিল। ফলস্বরূপ, রদ্রির সিদ্ধান্তকে তারা বেশ সাদরেই গ্রহণ ও সম্মান জানিয়েছে।
সম্প্রতি শেষ বৈঠকেও বার্সেলোনাকে বেছে নেওয়ার কারণ রিয়ালকে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন।
স্প্যানিশ মিডফিল্ডারের মতে, বার্সার খেলার ধরন, পেপ গার্দিওলার রেখে যাওয়া ফুটবলের প্রভাব এবং জাতীয় দলের সতীর্থদের সঙ্গে কাতালান ড্রেসিংরুমের চমৎকার রসায়ন সবকিছু মিলিয়েই তার এই সিদ্ধান্ত নেওয়া।
ভালদেবেবাসে রদ্রির এই যুক্তি যথেষ্ট পেশাদারিত্বের সঙ্গে রিয়াল মাদ্রিদ গ্রহণ করেছে এবং তার নতুন যাত্রার জন্য শুভকামনা জানিয়েছে। এমনকি অলরেডি চুক্তি নিয়ে জল্পনা-কল্পনার মধ্যে ম্যানচেস্টার সিটির সঙ্গে আলোচনা হলেও ট্রান্সফার ফি বা দেনদরবার নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করেনি রিয়াল। পর্তুগিজ মাস্টারমাইন্ড হোসে মরিনহোর হাতে বিষয়টি জানানো হলে তিনি বলেছেন, এই পজিশনের জন্য স্কোয়াডের ভিতরেই সমাধান রয়েছে।
স্প্যানিশ গণমাধ্যমের খবর, চার বছরের এই চুক্তির জন্য বার্সেলোনার খরচ হবে সর্বোচ্চ ৬ কোটি ইউরো।
চুক্তি অনুযায়ী, রদ্রির পেছনে ক্লাবটিকে প্রতি মৌসুমে ব্যয় করতে হবে প্রায় ৩ কোটি ইউরো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন