প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালী, ২৭ অক্টোবর, ২০২৬ : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পরিবহন সংকটের সমাধানে আগামী ১ নভেম্বর থেকে বিআরটিসি’র দুটি ডাবল ডেকার বাস চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন এবং বিআরটিসির বরিশাল ডিপোর ম্যানেজার মো. জুলফিকার আলী।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, পরিবহন পরিচালক মো. আব্দুর রহিম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ এবং বিআরটিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর বরিশাল ডিপো থেকে একটি ডাবল ডেকার বাস পরীক্ষামূলকভাবে পবিপ্রবিতে আনা হয়। বরিশাল-পবিপ্রবি রুটে বাস চলাচলের উপযোগিতা যাচাইয়ের পর নিয়মিত পরিবহনসেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের আশা, বাস দুটি চালু হলে যাতায়াতের ভোগান্তি কমবে এবং দীর্ঘদিনের পরিবহন সংকটের সমাধানে অগ্রগতি হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন