প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মোহাম্মদপুরের বসিলার দয়াল হাউজিংয়ে পূর্ব শত্রুতার কারণে বাসার সামনে ডেকে নিয়ে একটি কিশোরকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
এই ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৫টার সময়। আহত কিশোরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
আহত কিশোরের নাম মারুফ হোসেন। তার বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার লাফাদি গ্রামে। বর্তমানে সে মোহাম্মদপুর থানার বসিলা দয়াল হাউজিং এলাকার তিন নাম্বার রোডে এক সচিবের বাসার ভাড়াটিয়া।
মারুফের বাবা কালাম জানান, "আমার বাসা বসিলার দয়াল হাউজিং এলাকায়। আমার ছেলে মারুফ পেশায় একজন রিকশাচালক। জয়নাল নামের স্থানীয় এক কিশোরের সাথে তার পূর্ব শত্রুতা ছিল। তারি জের ধরে আজ আড়াইটার দিকে জয়নাল ডেকে নিয়ে বাসার সামনেই তার পেটে ছুরি ঢুকিয়ে পালিয়ে যায়। পরে আমরা দেখলে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে এসেছি। বর্তমানে ৪ নাম্বার ওয়ার্ডে চিকিৎসাধীন।"
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ বলেন, "আমরা ঘটনার বিষয়টি জানতে পেরেছি। আহত ওই কিশোর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। কেন কি কারণে এই ঘটনা ঘটেছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন