প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘কিয়ৎ’ একটি ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ শুরু করেছে, যা সমাজের দুই পিছিয়ে পড়া জনগোষ্ঠী—সিঙ্গেল মাদার এবং বিহারী পল্লীর সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গড়ে উঠেছে। আত্মনির্ভরশীলতা, শিক্ষা এবং মানবিক সহায়তাকে কেন্দ্র করে তৈরি করা এই উদ্যোগ ইতোমধ্যেই স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে।
‘কিয়ৎ’-এর মাধ্যমে সিঙ্গেল মাদারদের দিয়ে হাতে তৈরি এমব্রয়ডারির পোশাক ও চুড়ি তৈরি করা হচ্ছে। এসব পণ্য বিক্রি থেকে অর্জিত সামান্য লাভের একটি অংশ ব্যয় করা হচ্ছে রংপুরের রবাসনগঞ্জ বিহারী পল্লীর সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা উপকরণ সরবরাহে। খাতা, কলম, পেন্সিল, রাবারসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পেয়ে শিশুদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা মিলছে।
শুধু শিক্ষা উপকরণ বিতরণেই সীমাবদ্ধ নয় ‘কিয়ৎ’-এর কার্যক্রম। প্রতি সপ্তাহে সংগঠনটির স্বেচ্ছাসেবকেরা শিশুদের নিয়ে শিক্ষামূলক ও নৈতিক মূল্যবোধভিত্তিক সেশন পরিচালনা করেন। এসব কার্যক্রম শিশুদের জ্ঞান, সচেতনতা ও ব্যক্তিত্ব বিকাশে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সংগঠনটির সদস্যরা জানান, সমাজের প্রান্তিক মানুষদের পাশে দাঁড়িয়ে একটি টেকসই পরিবর্তনের পথ তৈরি করাই তাদের মূল লক্ষ্য। যদিও ছোট পরিসরে শুরু হয়েছে, ভবিষ্যতে আরও বড় পরিসরে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা তাদের রয়েছে।
‘কিয়ৎ’ টিমের সদস্য মাহজাবীন বলেন, “আমরা বিশ্বাস করি, ছোট ছোট উদ্যোগই একদিন বড় পরিবর্তনের ভিত্তি গড়ে তোলে। সমাজের অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানো এবং শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।”
সামাজিক দায়বদ্ধতা, শিক্ষা ও নারীর ক্ষমতায়নের সমন্বয়ে ‘কিয়ৎ’ একটি মানবিক উদ্যোগ হিসেবে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে বলে মনে করছেন সচেতন মহল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন