প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের বাঁশখালীভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘বাঁশখালী টাইমস’-এর দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং গুণীজন সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাণীগ্রামের হল ৯৮ কমিউনিটি সেন্টারে একটি বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
বাঁশখালী টাইমস গুণীজন সম্মাননা-২০২৬ প্রদান করা হয় পাঁচ গুণী ব্যক্তিত্বকে, যারা নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—প্রথিতযশা চিকিৎসক ডা. ফররুখ আহমদ (ফারুক), আল মাহমুদ গবেষক কবি কমরুদ্দিন আহমদ, সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন সালমা আদিল এমজেএফ, জী ৯৮ কমপ্লেক্সের চেয়ারম্যান মাস্টার মেরিনার ক্যাপ্টেন নূর মোহাম্মদ এবং সিনিয়র সাংবাদিক মুরশিদুল আলম চৌধুরী।
প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, "বাঁশখালী টাইমস দীর্ঘ ১০ বছর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এই জনপদের সুখ-দুঃখে পাশে রয়েছে। তাদের বহুবিধ নান্দনিক উদ্যোগ বাঁশখালী উপজেলার ভাবমূর্তি উজ্জ্বল করেছে।" তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সব গণমাধ্যম ঐক্যবদ্ধ হয়ে সমৃদ্ধ বাঁশখালী প্রতিষ্ঠায় এগিয়ে আসবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, রাজনীতিবিদ ইফতেখার মহসিন চৌধুরী, ‘আমার গ্রাম’-এর প্রতিষ্ঠাতা মো. আকতার হোসেন, বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাছের, বৈলছড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, রাজনীতিবিদ ফজলুল কাদের, অ্যাডভোকেট আবুল মনসুর সিকদার, মো. জয়নাল আবেদিন, ব্যাংকার মুহিব্বুল হক, সাদুর রশিদ চৌধুরী, সমাজকর্মী নকি উদ্দিন, মাসুদ বিন বজল এবং এনামুল হক প্রমুখ।
এম এইচ রুবেল ও কথাসাহিত্যিক আরমানউজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাঁশখালী টাইমসের নির্বাহী সম্পাদক আরকানুল ইসলাম।
এর আগে পাঠক, লেখক ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য বর্ষপূর্তি র্যালি বের করা হয়। র্যালিটি বাণীগ্রাম বাজার প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। অনুষ্ঠানে ‘শৈশবের স্মৃতি’ শীর্ষক স্মৃতিলিখন প্রতিযোগিতা ও বিশ্বকাপ কুইজের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন ব্যক্তি, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাঁশখালী টাইমস পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন