প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জে. বি. এম. হাসান টাঙ্গাইলের আইনজীবীদের সাথে মতবিনিময় করেছেন। এটি মনিটরিং কমিটি ফর সাবর্ডিনেট কোর্টস ঢাকা-১ এর আওতাধীন।
মতবিনিময় সভাটি রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের সোহেল-জগন্নাথ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এ সভার সভাপতিত্ব করেন বার সমিতির সভাপতি অ্যাডভোকেট মোনায়েম হোসেন খান আলম।
সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: হাফিজুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: কামরুজ্জামান, টাঙ্গাইলের প্রধান সরকারি আইন কর্মকর্তা (জিপি) অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন, বার সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মঈদুল ইসলাম শিশির এবং সাবেক সাধারণ সম্পাদক এ. কে. এম. মনসুর আহমেদ খান বিপন। সভাটি পরিচালনা করেন বার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান স্বপন।
আইনজীবীগণ এই মতবিনিময় সভায় আদালতের বিচারক সংকট ও অবকাঠামোগত সমস্যাসহ বিভিন্ন চলমান সমস্যার কথা তুলে ধরেন। বিচারপতি জে. বি. এম. হাসান পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন