প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পাইপলাইন স্থাপনের কাজের জন্য মাটি খুঁড়ার সময় তিনটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, বুধবার (২৯ জুলাই) দুপুরে আ স ম আব্দুর রব সরকারি কলেজের নিরাপত্তা দেওয়ালের পূর্ব পাশ থেকে এই মর্টার শেলগুলো উদ্ধার করা হয়েছে। মর্টার শেলগুলো এখন থানা পুলিশের হেফাজতে রয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কয়েকজন শ্রমিক আ স ম আব্দুর রব কলেজের পূর্ব পাশে পানির লাইন স্থাপনের কাজে কাজে নিয়োজিত ছিলেন। কাজের সময় তারা মাটি খুঁড়তে গিয়ে রকেট সাদৃশ্য বস্তুগুলোর সন্ধান পান। এক পর্যায়ে তারা সেসব বস্তুর ছবি তুলে সেগুলো আবার মাটিতে পুঁতে রাখেন। খবর পেলেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাল টেপ দিয়ে চিহ্নিত করে সেগুলো নিরাপদে সরিয়ে নেয়। রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন, ‘তিনটি রকেটসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এই বস্তুগুলো জেলা পুলিশের নির্দেশনায় থানায় নিরাপদে রাখা হয়েছে। বোম ডিসপোজাল ইউনিট আসবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন