প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আগামী ২০২৯ সালের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ছয়লেন উন্নীতকরণ কাজ সম্পন্ন হবে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় মহাসড়কের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী উল্লেখ করেন, ঢাকা-সিলেট মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছয়লেন প্রকল্পটি অনেক আগে শুরু হয়েছিল, তবে সাড়ে ৪ বছর পেরিয়ে গেলেও অগ্রগতি সন্তোষজনক ছিল না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই প্রকল্পের দ্রুত বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গত ৬ মাসে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ভূমি অধিগ্রহণ প্রায় ৫৬ শতাংশের কাছাকাছি পৌঁছেছে। তিনি আশা প্রকাশ করেন যে, দুই মাসের মধ্যে শতভাগ ভূমি অধিগ্রহণ সম্পন্ন হবে। ভৌত কাজের অগ্রগতি বর্তমানে প্রায় ২৭ শতাংশ।
তিনি আরও বলেন, প্রকল্পের যেসব জায়গায় বিচ্যুতি রয়েছে, সেগুলো অতিক্রম করে সড়কটি বাস্তবায়নের চেষ্টা চলছে। সড়কের ১৩টি প্যাকেজের মধ্যে ৫টি প্যাকেজের কাজের অগ্রগতি সন্তোষজনক নয়। অন্যদিকে, বাকি ৮টি প্যাকেজের কাজ সন্তোষজনক অবস্থায় রয়েছে। মন্ত্রী জানান, তারা ২০২৯ সালের জুনের মধ্যে দরপত্র অনুযায়ী মহাসড়কটি নির্মাণ কাজ শেষ করে জনগণের জন্য উন্মুক্ত করে দিতে চান।
মন্ত্রী আরও বলেন, বর্তমানে কাজের অগ্রগতি সন্তোষজনক হলেও কিছুটা জনদুর্ভোগ হচ্ছে, কারণ ৪ বছর ধরে কাজের তেমন অগ্রগতি ছিল না। বিগত সরকার এবং অন্তর্বর্তী সরকার এই প্রকল্পের প্রতি খুব বেশি মনোযোগী ছিল না। ভূমি অধিগ্রহণ একটি বড় সমস্যা ছিল, তবে তারা এখন সেই সমস্যা থেকে উত্তরণ ঘটাতে সক্ষম হচ্ছেন। ভৌত কাজের সন্তোষজনক না হওয়া নিয়ে তারা আরও জোরালো পদক্ষেপ গ্রহণের চেষ্টা করছেন। এ সময় মন্ত্রীর সঙ্গে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন